আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

অপারগতার গ্লানি 

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৪ ০১:০০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৪ ০১:০০:৪৫ অপরাহ্ন
অপারগতার গ্লানি 
(উৎসর্গ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের আত্মত্যাগের বিনিময়ে সফল হলো সেইসব ছাত্রদের প্রতি)

আমায় একমুঠো সেই ধুলো মেখে দাও,
যেখানে লুটিয়ে পড়েছিল সাঈদ।
এক রাশ অক্সিজেন রেখে দাও, 
যা শেষ মুহূর্তে নিয়েছিল মুগ্ধ।

আমাকে সেই বুলেটটা এনে দাও,
যা করেছিল ফাইয়াজকে স্তব্ধ।
আমি তা নিয়েই সান্ত্বনা নিব,
আর নিজেকে ধিক্কার দিব,
অপারগতার গ্লানি নিয়ে।

প্রতিবাদী সাঈদের হাতে যে লাঠিটা ছিল, 
কেউ কি আমায় এনে দিতে পার? 
আমি অপার যত্নে রেখে দিব। 
যদি কোন দিন বিজয় আসে...
আমি ছুটে যাব উদ্ধত নিশান নিয়ে।
অসাম্প্রদায়িক সেই কেতন হাতে ছুটে বেড়াবো সব রাজপথ।
যেখানে শ্লোগানে মুখরিত ছিল অধিকার আদায়ের।
যেখানে অবলীলায় পড়ে ছিল অসংখ্য ধর্মনিরপেক্ষ লাশ।

আমি ছুটে যাবো সেই অন্ধকারে,
যেখানে সবকিছু নিভিয়ে নির্বিচারে চলেছিল গুলি।
আমি অক্লান্ত পথ হারাবো সেই পথে,
যেখানে সঙ্গীর তৃষ্ণা মেটাতে "পানি লাগবে" 
বলতে বলতে লুটিয়ে পড়েছিল অকুতোভয় সৈনিক। 

আমি আকাশের বুকে এঁকে দিব ক্ষুব্ধ অভিযোগ-
কি দোষ ছিল ফুটফুটে রিয়া’র?
যাকে বাবার কোলেই করেছিল নিথর হ্যালিকপ্টারের বৃষ্টির বুলেট। 
আমি ছুটে যাবো প্রতিটি ঠাসা কারাগারে,
যেখানে ভরে আছে সহযোদ্ধার হাত থেকে ছিনিয়ে নেয়া হাজারো মুক্তিকামী বন্দি।

আমি প্রবল শক্তি নিয়ে,
প্রকাশ্যে আনবো প্রতিটি ঘাতকের মুখ।
সেই অমানুষকেও,
যে ট্যাঙ্কের উপর থেকে চরম নির্মমতায় 
টেনে হিঁচড়ে ফেলে দিয়েছিল মৃত্যুন্জয়ী ইয়ামিনের অর্ধমৃত লাশ।
কিংবা যে চেপে ধরেছিল বৈষম্য বিরোধী যোদ্ধার প্রতিবাদী চোয়াল।

আমি চিৎকার করে খুঁজে বেড়াবো প্রতিটি গণকবর, 
যেখানে হাহাকার বুকে চেপে ঘুমিয়ে আছে সাঈদ, মুগ্ধ, ফাইয়াজ, ইয়ামিন, রুদ্র, দীপ্ত-সহ জুলাইয়ের অগণিত  শহীদ।
আর অনেক আদরে ওদের কানে কানে বলবো- 
“স্বাধীনতা এসেছে,
স্বাধীনতা এসেছে।”

(রচনাকাল: ১ অগাস্ট ২০২৪, গোড়ান, ঢাকা)

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ