আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, আহত ১৫

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১২:৫০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১২:৫০:৪২ অপরাহ্ন
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, আহত ১৫
গোপালগঞ্জ, ১০ আগস্ট (ঢাকা পোস্ট) : গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর হাসপাতাল এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের সমর্থকরা। 
শনিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে সেনাবাহিনী। এতে দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও চার সেনাসদস্যসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী মোল্লা টুকু ও গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের  ইনচার্জ মো. আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 
স্থানীয়রা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চন্দ্রদিঘলিয়াসহ আশপাশের কয়েকটি ইউনিয়ন ও গ্রামবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এ সময় সেনাবাহিনী বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা সেনাবাহিনীকে ধাওয়া করেন।  
গোপালগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান জানান, বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্টান্ডে প্রায় তিন-চার হাজার মানুষ সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবরোধকারীদের বোঝাতে গেলে তারা সেনাবাহিনীর ওপরে চড়াও হয়। এ সময় বিক্ষোভকারীদের হামলায় চার সেনা সদস্য আহত হন। সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী মোল্যা টুকু বলেন, বিকেলে গোপীনাথপুর বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার কথা শুনেছি। তবে এ সময় আমি উপস্থিত ছিলাম না।
গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, বিকেলে গোপীনাথপুরে এলাকাবাসীর সঙ্গে সেনাবাহিনীর ঝামেলার কথা শুনেছি। কিন্তু আমরা ঘটনাস্থলে যাইনি। বিষয়টি সেনাবাহিনী দেখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি