আমেরিকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের কর্মসংস্থান আবারও ঘুরে দাঁড়াবে ওয়াশটেনাও কাউন্টির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা লিংকন পার্কে লাইসেন্স প্লেট নজরদারি ঘিরে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ট্রাম্পের হুঁশিয়ারি : চুক্তি না মানলে ইরানে শক্তিশালী সামরিক পদক্ষেপ ইতিহাসের সর্ববৃহৎ অনুদান পেল ওয়েস্টার্ন মিশিগানের বিজনেস কলেজ আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ রাজনীতিতে নতুন মোড়: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস ওয়াটারফোর্ডে এলপিআর প্রযুক্তি অনুমোদন, গোপনীয়তা নিয়ে প্রশ্ন এনসিএএ বাস্কেটবল জয়ে অ্যান আরবারে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ট্রাম্প স্থগিত করলেন ইরানে আক্রমণ, দুই সপ্তাহের সময়সীমা ডেট্রয়েটের শিক্ষার্থীদের জন্য নতুন বিনামূল্যের বাস কর্মসূচি মিশিগানের কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে ভার্জিনিয়ার এক ব্যক্তির কারাদণ্ড দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লির পথে ঢাকা দীর্ঘ আত্মগোপনের অবসান, পুলিশের জালে সাবেক স্পিকার শিরীন শারমিন আই-৯৪ সড়কে এমএসপি-র টহল গাড়িসহ তিন গাড়িতে ধাক্কা দিল এক চালক ফেডারেল কর্মকর্তাদের কথিত জিজ্ঞাসাবাদের পর ইউএমের চীনা গবেষকের মৃত্যু ইস্টার সকালে ডেট্রয়েটে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু ডেট্রয়েটে সরকারি ভবনের ভেতরে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ

 চুনারুঘাট এসোসিয়েশন অফ মিশিগানের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০১:৩৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০১:৩৯:৩৭ অপরাহ্ন
 চুনারুঘাট এসোসিয়েশন অফ মিশিগানের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
ওয়ারেন, ১৫ আগস্ট : নগরীর 'মিলার পার্কে' অনুষ্ঠিত হয়েছে চুনারুঘাট এসোসিয়েশন অফ মিশিগান এর বার্ষিক পিকনিক। গত ১১ আগস্ট মনোমুগ্ধকর পরিবেশে পিকনিকে চুনারুঘাট এবং দেশের অন্যান্য এলাকার বেশ কিছু পরিবার মিলিত হয়েছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন পিকনিকের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম এবং অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোঃ আবু তাহের সিদ্দিকী (ইকবাল)। মুখরোচক মধ্যাহ্নভোজ, কেক কাটাসহ উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রকমের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিনোদনমূলক ইভেন্ট ছিল ছেলে-মেয়েদের দৌড়, ফুটবল,  বাস্কেট বল নিক্ষেপ। মহিলাদের ছিল আকর্ষণীয় পিলো পাসিং। 
অনুষ্ঠানে বাংলাদেশে সম্প্রতি নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বাংলাদেশের শান্তি কামনা করা হয়। 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন আহমেদ, সৈয়দ আলী রেজা, সামসু আহমেদ, মোঃ মিনহাজ, মোঃ জসিম আহমেদ, তুহিন আহমেদ, মিজানুর রহমান, ফরিদ আহমেদ, মোহাম্মদ রজব আলী, মোঃ রাব্বানী তালুকদার কাউসার, বশির আহমেদ, মোঃ শাহজাহান, ড. আব্দুর রশিদ মিয়া, তাহমিনা আক্তার, শহীদা বেগম, ড. সাইমুন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আবেদ লস্কর, মোঃ হাবিবুর রহমান,  মোঃ মোস্তফা, মোহাম্মদ রফিকুল ইসলাম, মিশন লস্কর।
পিকনিকের সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু তাহের সিদ্দিকী (ইকবাল) চুনারুঘাটবাসীদের সৌহার্দ্য, সম্প্রীতি বজায় রেখে সামাজিক অনুষ্ঠানে সঙ্ঘবদ্ধভাবে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপপরিচালক হেলাল আহাম্মদ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ম্যাডিসন হাইটসে সশস্ত্র ডাকাতি, প্যারোল পলাতক অভিযুক্ত

ম্যাডিসন হাইটসে সশস্ত্র ডাকাতি, প্যারোল পলাতক অভিযুক্ত