আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ

আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল প্রোগ্রাম ২৭ আগষ্ট

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ০২:০৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ০২:০৩:২৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল প্রোগ্রাম ২৭ আগষ্ট
আটলান্টিক সিটি, ১৬ আগস্ট : আগামী ২৭ আগষ্ট মংগলবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ব্যাক টু স্কুল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ওইদিন বিকেল পাঁচটায় আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ব্যাক টু স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
ব্যাক টু স্কুল প্রোগ্রামের আওতায় “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে  আটলান্টিক সিটির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল  ব্যাগ ও স্কুল সামগ্রী বিতরণ করা হবে। এই আয়োজন প্রসংগে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে  তাদের এই  প্রয়াস কমিউনিটির লোকজনের কষ্ট  কিছুটা হলেও লাঘব করবে।
বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা জানান, তাঁরা পাঁচশতেরও অধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল  ব্যাগ ও স্কুল সামগ্রী বিতরণ করার প্রস্তুতি নিচ্ছেন ।
বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক অন্যান্য বছরের মতো এবছরও ব্যাক টু স্কুল প্রোগ্রামে অংশগ্রহন করার জন্য কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স