আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

লস এঞ্জেলসে জালালাবাদ এওয়ার্ড পেলেন জুয়েল সাদত

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ০২:২৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ০২:২৯:০৭ পূর্বাহ্ন
লস এঞ্জেলসে জালালাবাদ এওয়ার্ড পেলেন জুয়েল সাদত
লস এঞ্জেলস, ১৬ আগস্ট : জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যেগে গত ১ লা আগস্ট উত্তর আমেরিকার সাংবাদিক ও কমিউনিটি একটিভিস্ট জুয়েল সাদতকে সম্বর্ধনা ও কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় “জালালাবাদ এওয়ার্ড”  প্রদান করা হয়।
লস এনঞ্জেলস এর হলিউড রেস্টুরেন্টে রাত ৯ টায় জালালাবাদ এসোসিয়েশন আয়োজিত বিশেষ সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ মোনিম। জালালাবাদ এসোসিয়েশন এর সাধারন সম্পাদক লায়েক আহমদের পরিচালনায় সভায় জুয়েল সাদতকে ফুল দিয়ে স্বাগত  মোহাম্মদ মোনিম, নাসির সৈয়দ জেবুল ও লায়েক আহমদ।
সভার শুরুতে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাসির সৈয়দ জেবুল কমিউনিটি একটিভিস্ট জুয়েল সাদত এর পরিচিতি তুলে ধরেন। নাসির জেবুল বলেন,  উত্তর আমেরিকায় বসবাসরত সিলেটের সাংবাদিক জুয়েল সাদত ২৬ বছর বয়সে  সিলেট বিভাগের আনসার ভিডিপির বিভাগীয় গনসংযোগ সহকারী কর্মকর্তা হিসাবে যোগ দিয়ে আলোচিত হন। জুুয়েল সাদত ফোবানা সহ উত্তর আমেরিকার নানা শহরের কমিউনিটির সাথে জড়িত। নাসির জেবুল আরো জানান, জুয়েল সাদতকে নিয়ে সিলেটবাসী গর্ব করতে পারে। তিনি কোটা বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশী সক্রিয় ছিলেন। জুয়েল সাদত কোটা বিরোধী আন্দোলনে তার নিজের শহরে বড় আকারের প্রতিবাদ সভা করেছেন।
জুয়েল সাদতকে ঘিরে উষ্ণ সম্বর্ধনায় সভায় জালালাবাদ এসো অব ক্যালিফোর্নিয়ার অন্যতম অতিথি  ছিলেন ফোবানার ভেটারান সদস্য ডক্টর জয়নাল আবেদীন ।
ডক্টর জয়নাল আবেদীন বলেন, আমি আপনাদের সিলেটের বাসিন্দা নই, কিন্তুু জুয়েল সাদত কে ঘিরে অনুস্টানে এসেছি উনাকে স্বাগত জানাতে। জুয়েল সাদত একজন সম্মানিত সাংবাদিক ও লেখক।  খুবই ডেডিকেটেড।  পাশাপাশি জুয়েল সাদত ফোবানার একজন আইকন। 
বক্তব্য রাখেন লস এঞ্জেলস এর ২৭ সংগঠনের ফেডারেশন “বাফলার “ সাবেক সভাপতি নজরুল আলম, সিপার চৌধুরী ও জসিম  আশরাফি। জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার নেতৃবৃন্দ  এর মধ্যে বক্তব্য রাখেন, বদরুল আলম মাসুদ, মাহতাব আহমদ, ফেরদৌস খান, আবুল হাসনাথ রায়হান, লায়েক আহমদ, নাসির সৈয়দ জেবুল ও বীর মুক্তিযোদ্বা মোহাম্মদ হান্নান প্রমুখ। 
অনুষ্টানের সম্বর্ধিত অতিথি জুয়েল সাদত বলেন, এখানে রাত সাড়ে দশটায় এত সুধিজন আমার জন্য বসে আছেন, আমি খুবই সৌভাগ্যবান। সবাইকে ধন্যবাদ জানাই।  তিনি বলেন, আমরা সিলেটবাসী গত ১৫ বছর বৈষম্যের স্বীকার, সিলেটে  কোন উন্নয়ন হয় নাই। ২০২২ ও ২০২৪ সালের বন্যায় সিলেটে পর্যাপ্ত সহযোগীতা পায় নাই। সিলেটের বন্যায় আমরা ২৬ লাখ টাকা পাই। এক সময় সরকার সিলেটিরা চালাত। আমাদের সিলেট-১ এর  এমপি  মোমেন সাহেব কোন কিছুই করেন নাই, সিলেট বঞ্চিত ও বৈষম্যের স্বীকার। সব গুলো জালালাবাদ এসোসিয়েশন এক হয়ে আমাদের সিলেটের উন্নয়নে চাপ প্রয়োগ করতে হবে। ঢাকার কেন্দ্রীয় জালালাবাদ চাইলে অনেক কিছু করতে পারত। আমাদের সিলেট জাতীয় নেতার অভাবে  বৈষম্যের স্বীকার। আসুন আমরা সোচ্চার হই।
সভাপতির বক্তব্যে  মোহাম্মদ মোনিম বলেন, জুয়েল সাদতকে ধন্যবাদ, আমাদের সময় দেবার জন্য। জালালাবাদ এসো: অব ক্যালিফোর্নিয়া সব সময় চেষ্টা করে সিলেটের গর্বিত সন্তানদের মুল্যায়ন করার।  আজ আমরা উত্তর আমেরিকার কমিউনিটিতে ডেডিকেটেড কনট্রিবিউশন ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় “জালালাবাদ এওয়ার্ড “প্রদান করছি জুয়েল সাদতকে। সভার শেষ পর্যায়ে জালালাবাদ এসো অব ক্যালিফোর্নিয়া সকল সদস্যরা জুয়েল সাদতকে” জালালাবাদ এওয়ার্ড” এর ক্রেষ্ট  প্রদান করেন।  পরে রাতের ডিনারের পরিবেশন করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন