আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

গরমে গাড়ির ভেতর ৩ বছরের শিশুর করুণ মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৪ ০৩:০৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৪ ০৩:০৬:২৯ পূর্বাহ্ন
গরমে গাড়ির ভেতর ৩ বছরের শিশুর করুণ মৃত্যু
কালামাজু, ১৬ আগস্ট : এই সপ্তাহে শহরের একটি ফ্যামিলি ফেয়ার মুদি দোকানের বাইরে গরমে গাড়ির ভেতর এক শিশুর মৃত্যুর ঘটনা  তদন্ত করছে পুলিশ। শেরিফ অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টার কিছু পরে কাউন্টি তদন্তকারীরা ব্র্যাডি টাউনশিপ স্টোরে পৌঁছান। দীর্ঘক্ষণ গরমের ক্লান্তিতে তিন বছরের শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা। 
ডাব্লুডাব্লুএমটি জানিয়েছে যে শিশুটিকে একটি শেভ্রোলেট তাহোতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তদন্ত চলাকালীন কর্মকর্তারা এই ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করছেন না। বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানার অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি কাউন্টি কর্তৃপক্ষ। তদন্তকারীরা অনুরোধ করেছেন যে তথ্য সহ যে কেউ কেসিএসও (269) 383-8748 বা নীরব পর্যবেক্ষকের (269) 343-2100 এই নম্বরে  যোগাযোগ করতে বলা হয়েছে। 
ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যানবাহনে হিটস্ট্রোকে মোট ২৯ শিশুর মৃত্যু হয়েছে। এনএইচটিএসএ রিপোর্ট করেছে যে, ২০১৮ ও ২০১৯ সালে হট কারে মৃত্যু হয়েছে ৫৩ জন শিশু। এনএইচটিএসএ এর তথ্য অনুসারে, শিশুদের দেহের তাপমাত্রা প্রাপ্তবয়স্কদের তুলনায় তিন থেকে পাঁচগুণ দ্রুত বৃদ্ধি পায়। এর অর্থ শিশুরা ১০৪ ডিগ্রি দ্রুত মূল দেহের তাপমাত্রায় পৌঁছতে পারে, যখন হিটস্ট্রোক শুরু হয়। 
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২