আমেরিকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক সংলাপ ও দায়িত্বশীলতার বার্তা : তারেক-নাহিদ বৈঠক পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রের ইঙ্গিত: তারেক রহমান জামায়াত আমিরের বাসায় পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভ্যালেন্টাইনস ডেতে ডেট্রয়েটে উন্মুক্ত পোশাক দৌড় জাতীয় ঐক্যই শক্তি, এবার দেশ গড়ার পালা : তারেক রহমান ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ ১৬ ফেব্রুয়ারি ক্লিনটন টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব ২৯৭ আসনের গেজেট প্রকাশ সাউথফিল্ডে আইসিই অফিস স্থাপনের পরিকল্পনা শান্তিপূর্ণ ব্যালট বিপ্লব : বিএনপির নেতৃত্বে নতুন রাজনৈতিক যুগের সূচনা ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির বগুড়া-৬: তারেক রহমানের বিপুল জয় ৫০ দলের লড়াইয়ে শেষ হলো বহুলপ্রতীক্ষিত নির্বাচন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে চার ঘণ্টায় ভোটের গড় হার ৩২.৮৮% দেশজুড়ে ভোটের উৎসব, ভোটারদের দীর্ঘ সারি ২০১৮ সালে ভোট দিতে না পারলেও এবার পেরেছি : ডিএমপি কমিশনার রাজনীতির ভবিষ্যৎ আজকের ভোটে : মির্জা ফখরুল

কল্প পালের বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন সেরিমনি

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৪ ১২:১৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ০১:৩৩:৫৪ পূর্বাহ্ন
কল্প পালের বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন সেরিমনি
ওয়ারেন, ১৯ আগস্ট : কল্প পাল স্টার্লিং হাইটস সিটির স্টিভেনসন হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। কল্প স্টালিংহাইটস সিটির বাসিন্দা কুলেন্দু পাল ও সঙ্গীতা পালের একমাত্র পুত্র সন্তান। পুত্রের গ্র্যাজুয়েশন উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় ওয়ারেন ইটস রেষ্টুরেন্টে এক গ্র্যাজুয়েশন সেরিমনি ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।  

সন্ধ্যা  ৬টা থেকে থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে কুলেন্দু পাল ও সঙ্গীতা পালের আত্মীয় স্বজন,  বন্ধু-সুহৃদসহ কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাচে গানে কবিতায় অনুষ্ঠানটি ছিল পরিপূর্ণ। গান পরিবেশন করেন রতন হাওলাদার, সুস্মিতা চৌধুরী, সঙ্গীতা পালসহ আরো অনেকে। কবিতা আবৃত্তি করেন রাহুল দাশ।

অনুষ্ঠানে অতিথিদের নৈশ ভোজে আপ্যায়িত করা হয়। সবশেষে  কল্প মা-বাবা ও আমন্ত্রিত অতিথিদের সাথে কেক কেটে স্নাতক হওয়ার আনন্দ উদযাপন করছেন। কল্প ওয়েইন স্টেট  ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ব্যচেলার করার প্রস্তুতি গ্রহণ করছেন। এজন্য তিনি সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন। 


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স