আমেরিকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’
সিলেট  সিটি কর্পোরেশনের দায়িত্বে বিভাগীয় কমিশনার

সিসিক মেয়র আনোয়ারুজ্জামানকে অপসারণ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৪ ১২:৪১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৪ ১২:৪১:১৩ অপরাহ্ন
সিসিক মেয়র আনোয়ারুজ্জামানকে অপসারণ
সিলেট, ১৯ আগস্ট : সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে অপসারণ করেছে সরকার। সেই সঙ্গে সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক নিয়োগ পেয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। শুধু সিলেট সিটি করপোরেশনই নয়, দেশের ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪”–এর ধারা ২৫ক–এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’ 
নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪–এর ধারা ২৫ক–এর উপ-ধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিবি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন। এ ছাড়া, অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।
এর আগে সিলেট সিটি করপোরেশনের মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার। তাঁরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনের তালুকদার আবদুল খালেক, রাজশাহী সিটি করপোরেশনের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি করপোরেশনের আবুল খায়ের আবদুল্লাহ, রংপুর সিটি করপোরেশনের মোস্তাফিজার রহমান মোস্তফা,  ময়মনসিংহ সিটি করপোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি করপোরেশনের তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি করপোরেশনের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। 
অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি করপোরেশনের মেয়রদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন

আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন