আমেরিকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব

পন্টিয়াকে দুর্ঘটনায় চালকের মৃত্যু

  • আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১২:৪৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১২:৪৮:১০ পূর্বাহ্ন
পন্টিয়াকে দুর্ঘটনায় চালকের মৃত্যু
পন্টিয়াক, ২০ আগস্ট :  ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিস সোমবার ঘোষণা করেছে, পন্টিয়াকে সড়ক দুর্ঘটনায় ১৯ বছর বয়সী এক চালক মারা গেছেন। শেরিফের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, ২০১৬ সালের ডজ চার্জারের চালক রাত ১টা ১৮ মিনিটের দিকে হিউজ অ্যাভিনিউয়ের কাছে ফ্রাঙ্কলিন রোডে প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তিনি  নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইউটিলিটি পোল, ফায়ার হাইড্রেন্ট ও একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন।
পন্টিয়াকের বাসিন্দা, যার নাম কর্তৃপক্ষ এখনও প্রকাশ করেনি, তিনি সিটবেল্ট পরেননি এবং গাড়ি থেকে ছিটকে পড়েছিলেন বলে শেরিফের অফিস জানিয়েছে। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। গাড়ির একজন যাত্রী, যার বয়স ২০ বছর তার সিট বেল্ট পরা ছিল এবং তিনি আহত হননি। তদন্তকারীরা বলেছেন যে তারা বিশ্বাস করেন না যে মাদক বা অ্যালকোহল একটি ভূমিকা পালন করেছে। মিশিগান রাজ্য পুলিশের সপ্তম জেলা গত সপ্তাহে এক্স-এ জানিয়েছে, ২০২৩ সালে মিশিগানের রাস্তায় মারাত্মক দুর্ঘটনার প্রায় ৪১ শতাংশই অ্যালকোহল বা মাদকের সাথে জড়িত।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ