আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০১:২১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০১:২১:১৪ অপরাহ্ন
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জ, ২২ আগস্ট (ঢাকা পোস্ট) : খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার শায়েস্তাগঞ্জ রেলসেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বাংলাদেশ রেলওয়ে শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। তারপরে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী ছয়টি ট্রেন বন্ধ আছে।
শায়েস্তাগঞ্জ জংশনের মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত সিলেট বিভাগে রেলপথে যোগাযোগ বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ভারী বর্ষণের প্রভাবে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে আছে। এমন পরিস্থিতিতে পানির স্রোত সিলেট থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ‘খোয়াই সেতু’ ছুঁই ছুঁই করছে। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকায় রেল যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ