আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

হবিগঞ্জের উন্নয়নে সম্পৃক্ত হয়ে জন্মস্থানের ঋণ পরিশোধ করতে চাই : জালাল আহমেদ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৪ ১২:০৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৪ ১২:০৬:১৩ অপরাহ্ন
হবিগঞ্জের উন্নয়নে সম্পৃক্ত হয়ে জন্মস্থানের ঋণ পরিশোধ করতে চাই : জালাল আহমেদ
হবিগঞ্জ, ২৬ আগস্ট : হবিগঞ্জের সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করে জন্মস্থানের ঋণ পরিশোধ করতে চাই। পুরাতন ও প্রবাহমান খোয়াই নদীর সমস্যাগুলো সমাধানে  সকলকে এগিয়ে আসতে হবে। অর্থ মন্ত্রনালয়ের সাবেক কর্মকর্তা  হিসেবে  সরকারের নিকট থেকে অর্থ বরাদ্দে যতটুকু  ভুমিকা রাখা দরকার সবই করবো। সোমবার  দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত 'খোয়াই অপবাহিকায় বন্যা ও জলাব্ধতাঃ কারণ ও করনীয়' বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
তিনি ছাত্র জীবনের কথা স্মরণ করে  বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খোয়াই নদীকে আমরা শহর থেকে সরিয়ে ছিলাম। নদী সরে গেলেও সমস্যা কমেনি। পুরনো খোয়াইকে  দখলদার থেকে মুক্ত করতে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নদী থেকে বালু উত্তোলন করা হয়। বালু মহাল ব্যবস্থাপনা খুবই জঠিল বিষয়। যারা ইজারা নেন তারা রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী। ফলে নিয়ন্ত্রন করা যায় না। তিনি নদীর সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন, সৌন্দর্যবর্ধনে কার্যকর পদক্ষেপের জন্য প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন।
বিশিষ্ট পরিবেশ সংগঠক ও কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় ওই সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ সংগঠক, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, ডিআইজি এজাজ আহমদ, ডেপুটি এটর্নী জেনারেল ফয়েজ আহমদ, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, হবিগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী।

ডেপুটি এটর্নী জেনারেল ফয়েজ আহমদ বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদী একটি জীবন্ত সত্তা। মানুষের যে অধিকার আছে নদীরও সে অধিকার রয়েছে। নদী নিয়ে আদালত , প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড আলাদাভাবে কাজ করে।ইউনিফাইড কোন বডি নেই। বন্যা থেকে শহরকে রক্ষা করতে হলে ড্রেজিং করা প্রয়োজন।
ডিআইজি এজাজ আহমদ বলেন, সিএস রেকর্ড অনুযায়ী পুরাতন খোয়াই নদীর সীমানা চিহ্নিত করতে হবে।
বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ বলেন পুরাতন খোয়াই সংস্কার করে দৃষ্টি নন্দন  করা হােক সবাই চায়। প্রবাহ খোয়াই  নদীর ও বন্যা নিয়ন্ত্রনে সুষ্টু পদক্ষেপ নিতে হবে।
মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন  বলেন, হবিগঞ্জের প্রাণধারা নদীতে বহমান। এ যেন নয়নের মাঝে নয়নের পাতা। তাই খোয়াই নদীকে উদ্ধার করা এখন জরুরী হয়ে পড়েছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল হালিম, সৈয়দ এখলাছুর রহামন থোকন, এডভোকেট হাসবী সাঈদ চৌধুরী, বাহার উদ্দিন, রায়হান মিয়া, আব্দুল ওয়াহেদ, আশরাফুল বারি তানভীর, মহিউদ্দিন রিপন, মহসিন চৌধুরী, মো: বাহার মিয়া, এনাম আহমদ, আলভিনা আহমেদ, কৃষিবিদ বীরেন্দ্র লাল রায়, আ : মতিন, শফিকুল ইসলাম, মো: রায়হান, আ: ওয়াহেদ, প্রমুখ।
বক্তারা বলেন প্রবাহমান খোয়াই নদীতে ঢল নামলে আতংকে শহরবাসীর ঘুম আসে না। নদীর বুক শহর থেকে ১৬ ফুট উপরে উঠে গেছে। এ জন্য ড্রেজিং বা বিকল্প পদ্ধতিতে নদীর তলদেশ খনন করতে হবে। এর আগে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল  'খোয়াই নদীর বন্যা ও জলাবদ্ধতা- কারণ ও করনীয়' সম্পর্কে একটি ধারণাপত্র উপস্থাপনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন