আমেরিকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব

মাধবপুর সীমান্ত ভারতীয় রুপিসহ তিন যুবক আটক 

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ১২:৩৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ১২:৩৬:৫৪ অপরাহ্ন
মাধবপুর সীমান্ত ভারতীয় রুপিসহ তিন যুবক আটক 
মাধবপুর (হবিগঞ্জ)  ২৭ আগস্ট : মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় টহল বিজিবির হাতে ভারতীয় মুদ্রা সহ তিন যুবক আটক হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের সিংহগ্রামের লক্ষী কান্ত সরকার এর পুত্র দুরন্ত সরকার (২১), বিধান সরকার এর পুত্র শুভ সরকার (২৪) ও শ্যামল সরকার এর পুত্র দীপক সরকার (২৩)।
পুলিশ জানায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর কোম্পানির একটি টহল দল মালঞ্চপুর সীমান্তে টহল দেওয়ার সময় রাত ৮ টার দিকে চার যুবককে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখে তাদের ধাওয়া করে আটক করে।  এসময় মানব পাচারকারী চক্রের সদস্য ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মোমেন এর পুত্র মো: শিপন মিয়া (২৮) পালিয়ে যায়। ধৃত তিন যুবকের নিকট থেকে ভারতীয় ৫৮৩০ রুপি ও ৩১২৬ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে বিজিবির হাবিলদার মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে একটি মামলা রুজু করেছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ