আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

মাধবপুরে কলেজের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ১২:৩৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ১২:৩৩:৩১ অপরাহ্ন
মাধবপুরে কলেজের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
মাধবপুর (হবিগঞ্জ) ২৮ আগস্ট : মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরে কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে নাম পবির্তন করার দাবিতে সভা করেন। 
সভায় বক্তব্য রাখেন মাধবপুর বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজী, মেহেদী হাসান, ইমন খান, আশরাফুল ইসলাম খান, হাবিবা ইসলাম, কলেজের প্রাক্তন ছাত্র প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন, প্রাক্তন ছাত্র মোস্তফা কামাল বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, সাবেক কাউন্সিলর গোলাপ খান প্রমুখ। পরে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা হবিগঞ্জের  জেলা প্রশাসক ও মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। 
বক্তারা বলেন, ১৯৮৬ সালে বিট্রিশ বিরোধী আন্দোলনের নেতা ও পার্লামেন্ট সেক্রেটারী রাজনীতিবিদ সৈয়দ সঈন উদ্দিনের নামে তার সন্তানরা মাধবপুর উপজেলার পাশে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে একটানা ৭ বছর প্রতিষ্ঠাতা পরিবার কলেজের সকল ব্যয়ভার বহন করেন।  তাদের নিজস্ব অর্থায়নে কলেজের ভুমি কেনা সহ একাডেমিক অবকাঠামো নির্মাণ করেন। ২০১০ সালে সর্বশেষ তারা ১ কোটি টাকা কলেজের তহবিলে অনুদান প্রদান করেন। কিন্তু ২০২০ সালে বিগত সরকারের আমলে তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি প্রভাব কাটিয়ে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে তার পিতার নামে মৌলানা আছাদ আলীর নামে কলেজের নামকরণ করেন। এতে মাধবপুর ছাত্রজনতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, সীমিত সময়ের মধ্যে অন্তবর্তীকালীন সরকার কলেজের নাম দ্রুত পরিবর্তন না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সহ কঠিনকর্মসূচি দেওয়া হবে। বক্তারা  অতি দ্রুত  কলেজটি পূর্বের নামে পুনর্বহালের জন্য শিক্ষা উপদেষ্টার প্রতি দাবি জানিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স