আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

৩ দিন ব্যাপী মিশিগান ফোবানার পর্দা উঠবে কাল

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ০৪:২৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ০৪:২৭:৪৮ পূর্বাহ্ন
৩ দিন ব্যাপী মিশিগান ফোবানার পর্দা উঠবে কাল
ডেট্রয়েট, ২৯ আগস্ট : বিশ্ব বাঙালির এক মহামিলনের নাম ফোবানা। বাঙালিদের  আবেগের অনুভূতির এই মহামিলন ঘটতে যাচ্ছে মিশিগান রাজ্যে। 
"মোদের গর্ব মোদের দেশ, হৃদয়ে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে আগস্টের ৩০, ৩১ ও ১ সেপ্টেম্বর শুক্র, শনি, রবিবার ডেট্রয়েট সিটির জেইন ফিল্ড ও সাউথফিল্ডের হিলটন গার্ডেন ইন হোটেলে এবারই প্রথম যৌথ স্থানে বসতে যাচ্ছে জমকালো এই আসর। ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার ৩৮তম সম্মেলনে দেখা মিলবে নামীদামী তারকাদের। বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান আয়োজিত এবারের ফোবানা সম্মেলনে সেমিনার, ইয়ুথ ফোরাম, ট্যালেন্ট হান্ট, বিজনেস ডিসকাশন, সাহিত্য আসর, মেলা সহ থাকছে নানান আয়োজন। এছাড়া ও ফোবানা সম্মেলনে গান গাইতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বালাম, দিনাত জাহান মুন্নী, বিন্দু কণা, সেলিম চৌধুরী, ইবরার টিপু, তোসিবা, টেন এন্ড হাফ মাইল, ইকবাল, হিমেল, শাফি, জিন্নাহ খান সহ স্থানীয় এবং নর্থ আমেরিকার নাম করা অনেক শিল্পীরা। এছাড়া অনাবিল আনন্দে প্রবাসীদের মাতাতে হাজির হচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান উপস্থাপনায় থাকবেন সোনিয়া ও শারমিন তানিম। 
৩৮ তম মিশিগান ফোবানার টাইটেল স্পন্সর এসএনএস হোম লোন, প্লাটিনাম স্পন্সর বেঙ্গল অটো সেলস্ এল এস সি, সিলভার স্পন্সর পেগাসাস টাইটেল সার্ভিস এছাড়া আরো অনেক। ফোবানার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত থাকবেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খাঁন, ফোবানা কনভেনশন স্ট্র্যাটেজি প্লানিং ডিরেক্টর জাহেদ আলী, সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এবারের মিশিগানে ৩৮ তম ফোবানার হোষ্ট কমিটির কর্মকর্তারা হলেন- কনভেনর কামরুল হুদা রাসেল, মেম্বার সেক্রেটারি খালেদ হোসেন, কনভেনশন প্রেসিডেন্ট নাসির সবুজ, ভাইস প্রেসিডেন্ট নাজমুল হোসাইন শোভন, চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহাবুদ্দিন, কালচারাল সেক্রেটারি বদরুল হুদা নাজেল, সহ কালচারাল সেক্রেটারি রসি মীর, মিডিয়া কো কনভেনর আরটিভি এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, মিডিয়া জয়েন্ট কো কনভেনর বাংলা ভিশন টেলিভিশনের মিশিগান প্রতিনিধি সাহেল আহমদ সহ আরো অনেকে রয়েছেন। 
আয়োজকরা জানান ৩৮ তম ফোবানার মুল লক্ষ্য  উত্তর আমেরিকায় বাংলাদেশের সাংস্কৃতিকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করা। সেমিনার গুলোতে অংশগ্রহণ করবেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, শিক্ষাবিদ, গবেষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট সহ কানাডা এবং বিশ্বের বিভিন্ন দেশের অতিথিরা অংশগ্রহণ করবেন এই ফোবানা সম্মেলনে। আয়োজকরা ৩৮ তম মিশিগান ফোবানা সম্মেলন সফল এবং সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা