আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

বিএএসজের বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ১২:৩৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ১২:৩৭:০৯ অপরাহ্ন
বিএএসজের বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ২৯ আগস্ট : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অফ সাউথ জারসি (বিএএসজে) এর উদ্যোগে ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান’ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ আগষ্ট, মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)র উদ্যোগে ওইদিন আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলে ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান’ এর কার্যক্রম। অনুষ্ঠানমালায় ছিল সুহৃদ সমাবেশ, আড্ডা, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, গুণীজন সম্বর্ধনা,ব্যাক টু স্কুল কার্যক্রমের অধীনে স্কুল সামগ্রী বিতরন, মেজবান ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। বিশেষ অতিথি ছিলেন নিউ জার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা ও এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস,সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, সহসভাপতি কলিম শাহবাজ।এছাড়া আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, কাউন্সিল ওম্যান এট লারজ স্টিফ্যানি মার্শাল,গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ঊমর, লোকাল ৫৪ সভাপতি ডোনা ডি ক্যাপরিও, ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জো সালেরনো প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে বানভাসিদের সাহায্যের লক্ষ্যে তহবিল সংগ্রহ করা হয়। প্রবাসীরা ব্যাপকভাবে তাতে অংশগ্রহন করে। বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান সফল করার লক্ষ্যে আয়োজক কমিটির আহবায়ক মোঃ আইয়ুব ও সদস্য সচিব মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে এক ঝাঁক কর্মী বাহিনী নিরলস শ্রম দিয়ে গেছেন। তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে গেছেন বিএএসজে সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক। বিভিন্ন কমিউনিটির হাজার হাজার লোকের অংশগ্রহনে অনুষ্ঠানটি সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধনে কমিউনিটির মিলনমেলায় পরিনত হয় ।
বিএএসজে সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক সাউথ জার্সিতে সাড়া জাগানো এই উৎসব সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা