আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় হাওরে বৃক্ষরোপণ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০২:০৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০২:০৩:১৮ পূর্বাহ্ন
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় হাওরে বৃক্ষরোপণ
হবিগঞ্জ, ৩১ আগস্ট : গাছ আমাদের বিশুদ্ধ বাতাস এর উপস্থিতি নিশ্চিত করে যা দিয়ে আমরা বেঁচে থাকি। গাছ থেকে মানুষসহ সকল প্রাণী, সামাজিক সুযোগ-সুবিধা গ্রহণ করি, এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকা। গাছ ভাঙ্গন রোধ করে, ঝড়-ঝঞ্ঝা থেকে আমাদের বাঁচায়, সর্বোপরি একটি গাছকে কেন্দ্র করে গড়ে উঠে একটি বাস্তুতন্ত্র। হাওর রক্ষায় আমরা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর উদ্যোগে গাছের চারা রোপন কর্মসূচিতে বক্তারা একথা  বলেন।  শুক্রবার (৩০ আগস্ট) লাখাই উপজেলার সিংহগ্রামে এই কর্মসূচি করা হয়। 
পরিবেশ সংগঠক, কবি তাহমিনা বেগম গিনি'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সদস্য সচিব, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। সম্মানিত অতিথি ছিলেন পরিবেশ সংগঠক, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক জনপ্রতিনিধি আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজীব। 
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও  উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক মো: বাহার মিয়া, ডাঃ ফরাসউদ্দিন, গাছ মামা হিসেবে পরিচিত মো: রায়হান মিয়া, মহিউদ্দিন আহমেদ রিপন, যুব ফোরামের আকিব শাহরিয়ার, জালাল উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান চৌধুরী সোনাই, সাংবাদিক বিল্লাল আহমেদ, ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, দৌলত রবিদাস, শোভাষ রবিদাস, কামাল রবিদাস প্রমুখ।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল তাপদাহের উদাহরণ দিয়ে বলেন,গরমের দিন গাছের আশপাশে ছায়া থাকে এবং শীতল আবহাওয়া পাওয়া। অন্যান্য সুবিধার মধ্যে প্রধান হচ্ছে গাছ আমাদের বিশুদ্ধ বাতাসের উপস্থিতি নিশ্চিত করে। এছাড়া সবুজায়ন আমাদের প্রাণীকুল, সামাজিক সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক।
প্রধান অতিথি শরীফ জামিল বলেন, হাওরে ব্যাপকভাবে জনবসতি করে উঠেছে। কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এবং এই সমস্ত জনপদের জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে হাওরে গাছ লাগানো এবং হাওরের গাছ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্থানীয় এলাকাবাসীদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি। তিনি গ্রামে গ্রামে আরো অনেক গাছ মামা গড়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও এতে উদ্বুদ্ধ করণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গাছ মামা হিসেবে পরিচিত মোঃ রায়হান মিয়া ও লাখাই উপজেলার মহিউদ্দিন আহমদ রিপনকে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর 'সবুজ সাথী ' সম্মাননা প্রদান করা হয়।
গাছ রোপণে উৎসাহ প্রদানকারী সংস্থা জব ফর হিউম্যান রিসোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে দেড় শতাধিক গাছের চারা প্রদান করা হয়েছে এই কর্মসূচিতে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড