আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

চুনারুঘাটে বন্যার্তদের মধ্যে সায়হাম গ্রুপের ত্রাণ বিতরণ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ১১:৩৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ১১:৩৮:৫০ পূর্বাহ্ন
চুনারুঘাটে বন্যার্তদের মধ্যে সায়হাম গ্রুপের  ত্রাণ বিতরণ
মাধবপুর, (হবিগঞ্জ) ৩১ আগস্ট : সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে চুনারুঘাট উপজেলার ৮ ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্টান সায়হাম কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে  চুনারুঘাট উপজেলার ৮টি ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন,সায়হাম গ্রুপের পরিচালক সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন চুনারুঘাট বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলার চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক কবির সরকার, চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবুল কাসেম, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুবদল আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক, কাউন্সিলর জালাল আহমেদ, মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি অলি উল্লাহ, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর গোলাপ খান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমূখ।
সৈয়দ শাহজাহান বলেন, বস্ত্রখাতে দেশের অন্যতম রপ্তানিমুখি শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ প্রতি বছর যে কোন দুর্যোগকালে  মানুষের কাছে মানবিক সহায়তা নিয়ে পাশে দাড়ান। তিনি বলেন, দলমত নির্বিশেষে শিক্ষা, চিকিৎসা ছাড়াও যেকোন আর্ত মানবতার সেবায় সবসময় মানুষের পাশে রয়েছে সায়হাম গ্রুপ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস