আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

সাউথ জার্সিতে পাঁচদিনব্যাপী গনেশ চতুর্থী উৎসব শুরু ৭ সেপ্টেম্বর 

  • আপলোড সময় : ০১-০৯-২০২৪ ০২:১৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৪ ০২:১৯:১৬ পূর্বাহ্ন
সাউথ জার্সিতে পাঁচদিনব্যাপী গনেশ চতুর্থী উৎসব শুরু ৭ সেপ্টেম্বর 
সাউথ জাার্সি, ১ সেপ্টেম্বর : নিউ জার্সি রাজ্যের সাউথ জাার্সিতে আগামী সাত সেপ্টেম্বর, শনিবার থেকে এগারো সেপ্টেম্বর, বুধবার পর্যন্ত পাঁচদিনব্যাপী গনেশ চতুর্থী উৎসব অনুষ্ঠিত হবে।
আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্থিত  বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে গনেশ চতুর্থী উৎসব অনুষ্ঠিত হবে। 'ধর্ম যার যার, উৎসব সবার' - এই আপ্তবাক্য অন্তরে ধারন করে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে গনেশ চতুর্থী উৎসব উদযাপিত হবে।
গনেশ চতুর্থী উৎসবের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে আরতি, ভজন- কীর্তন পরিবেশন, শিশু-কিশোরদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন মেলা, সংগীত রজনী, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ইত্যাদি।
আগামী দশ সেপ্টেম্বর, মংগলবার রাতে সংগীত রজনীতে সংগীত পরিবেশন করবেন ইন্ডিয়ান আইডল খ্যাত সংগীত শিল্পী নচিকেত লেলে।গনেশ চতুর্থী উৎসবের আয়োজকদের পক্ষে কমিউনিটি ব্যক্তিত্ব বিনোদ ভেলোর, প্রভীন ভিগ, দীপক শাহ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে গনেশ চতুর্থী উৎসবে অংশগ্রহন করে তা সফল করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, গনেশ চতুর্থী উৎসব সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহনের জন্য কোন ধরনের ফি লাগবে না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন, ১৮ জুলাই ৫ম রথযাত্রা

হ্যামট্রাম্যাকে জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন, ১৮ জুলাই ৫ম রথযাত্রা