আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫

ফোনে মেয়ে সেজে কথা বলে বৃদ্ধকে জিম্মি করে মুক্তিপণ দাবি

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১২:৪৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১২:৪৯:৪২ অপরাহ্ন
ফোনে মেয়ে সেজে কথা বলে বৃদ্ধকে জিম্মি করে মুক্তিপণ দাবি
মাধবপুর, (হবিগঞ্জ) ৩ সেপ্টেম্বর : মাধবপুরে এক বৃদ্ধকে বাবা বানিয়ে নরসিংদীতে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ এর দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবপুরের কৃষ্ণপুর গ্রামের বৃদ্ধ ছাবু মিয়াকে নরসিংদির রেল কলনীর একটি কক্ষ থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ হোসাইন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে। 
মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঘুমড়াগুল গ্রামের তাহের আলীর ছেলে মোঃ হোসাইন (২৬) দীর্ঘ কয়েকমাস ধরে ছাবু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে মেয়ে কন্ঠে কথা বলে। সময়ে সময়ে কথা বলার এক ফাঁকে বৃদ্ধকে বাবা সম্বোধন করে। ফোনে আবেগ তাড়িত হয়ে কথা বলার নাটক করে তাকে দেখতে চাওয়ার ইচ্ছা পোষণ করে। বিকাশে ছাবু মিয়াকে আটশত টাকা পাঠিয়ে নরসিংদীতে যাওয়ার কথা বলে। সরলমনা ছাবু মিয়া গত ৩১ আগষ্ট শুক্রবার মেয়ে ছদ্মবেশী হোসাইনের কথামত নরসিংদীতে যায়। সেখানে প্রতারক হোসাইনের আসল রুপ ধরা পড়ে।বৃদ্ধ ছাবু মিয়াকে একটি অন্ধকার ঘরে আটকে রেখে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র তাক করে তার পরিবারের কাছে ফোন দিয়ে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে। 
স্থানীয় ইউপি সদস্য ফরিদ জানান, এ ঘটনা ছাবু মিয়ার পরিবার তাকে জানালে তিনি বিষয়টি মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনকে অবগত করেন। পরে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই আষিশ চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে নরসিংদির থানা পুলিশের সহযোগিতায় নরসিংদির রেল কলোনীর একটি কক্ষ থেকে ছাবু মিয়াকে উদ্ধার ও ঘটনার মূলহোতা হোসাইনকে গ্রেফতার করে। মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা রুজ্জু করা হয়েছে। গ্রেফতার হোসাইনকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন