আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

প্রতিটি গুম খুনের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ -আল্লামা মামুনুল হক

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ১২:১৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ১২:১৯:০১ পূর্বাহ্ন
প্রতিটি গুম খুনের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ -আল্লামা মামুনুল হক
মাধবপুর, (হবিগঞ্জ) ৫ আগস্ট : বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব কারা নির্যাতিত নেতা শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা তার লুটপাটের মধ্য দিয়ে বিগত ১৬ বছরে বাংলাদেশের অর্থনীতিকে এক মহা সংকটে পতিত করে গেছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হলে বিএনপিসহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে অর্ন্তবতীকালিন সরকারকে সহযোগিতা করতে হবে। দেশের আপামর জনসাধারনের আশা-আকাংখাকে বৃদ্ধাজ্ঞলি প্রদর্শন করে প্রতিবেশী রাষ্ট ভারতের পরামর্শ ও নিদেশনায় সংবিধান সংশোধন করে ইসলামকে সংকোচিত করে শিক্ষানীতি গ্রহণ করেছিল। বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানানোর যে স্বপ্ন শেখ হাসিনা দেখেছিল তা ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ধূলিসাৎ হয়ে গেছে। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে শেখ হাসিনা ভারত বসে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের সর্ম্পকে।
আওয়ামীলীগের নাম নিয়ে রাজনীতি না করার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি লুটপাটের রাজনীতি, ৫০ বছরের রাজনীতি খুন-গুমের রাজনীতি, ৫০ বছরের রাজনীতি দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়ার রাজনীতি। সে এদেশের মানুষের উন্নয়নের জন্য আসেনি এসেছিল প্রতিশোধ নিতে। ২০০৬ সাল থেকে ২০২৪ সালের ৫ আগষ্ট পর্যন্ত প্রতিটি খুন-গুমের বিচার করা হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহবান জানান তিনি।
ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার সন্ধ্যায় স্থানীয় ষ্টেডিয়াম মাঠে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। বাংলাদেশ খেলাফত মসলিসের মাধবপুর উপজেলা শাখার সভাপতি সাওলানা মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহম্মদ, যুগ্ম মহাসিচব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, শাইকুল হাদিস পরিষদের সহসভাপতি ও মাধবপুর উপজেলা ওলামা পরিষদের সাধারন সম্পাদক মুফতি ওয়াজেদ আলী, কেন্দ্রীয় সদস্য মাওলানা আনোয়ার রাজি, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল্লা আকিলপুরী, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, মাওলানা মুকসিনুল হাসান, মাওলানা শুয়াইব আহম্মদ আশরাফী, দৈনিক আমার দেশের সিনিয়র স্টাফ রিপোর্টার, লন্ডন নির্বাসিত সাংবাদিক অলিউল্লাহ নোমান, হাফেজ মাওলানা কেফায়েতউল্লাহ,  উপজেলা জামায়াত নেতা মৌলানা আলা উদ্দিন,মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, বাংলাদেশ যুব মজলিসের সভাপতি মাওলানা ইসমাঈল আহম্মদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার