আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল

শুক্রবার দেখা যেতে পারে চাঁদ, শনিবার ঈদ : আবহাওয়া অধিদপ্তর

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৩ ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৩ ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন
শুক্রবার দেখা যেতে পারে চাঁদ, শনিবার ঈদ : আবহাওয়া অধিদপ্তর
ঢাকা, ১৯ এপ্রিল  (ঢাকা পোস্ট) : চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২২ এপ্রিল) কিংবা রোববার (২৩ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদ কবে হবে তা এখনো জানা নেই কারো। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে উদযাপন করা হবে ঈদ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার (২১ এপ্রিল) অর্থাৎ ২৯ রমজানের দিন সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
গত ৫ এপ্রিল সংস্থাটির আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর সই করা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। যা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সংস্থাটি। প্রতি মাসেই চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদন প্রকাশ করে থাকে আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু শাখা।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার (২১ এপ্রিল) অর্থাৎ ২৯ রমজান সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত সময়ের মধ্যে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।
সংস্থাটির দেওয়া তথ্যানুযায়ী, ওই সময় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে ও তখন চাঁদের বয়স থাকবে ১.৩৪০৫ দিন। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের অলটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। সে হিসেবে ওই দিনই চাঁদ দেখা যাবে।
তার পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ ও সেসময় চাঁদের বয়স থাকবে ২.৩৪০৭ দিন। এ সময় চাঁদের অলটিটিউড থাকবে ২৮ ডিগ্রির ওপরে। তাই সেদিন বাংলাদেশের সব স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুল রশিদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।  
প্রসঙ্গত, ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামী শরিয়ত অনুযায়ী, চান্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির