আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

ডেট্রয়েটে ঝগড়া থামাতে গিয়ে মা খুন

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ১২:১৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ১২:১৫:৩৮ অপরাহ্ন
ডেট্রয়েটে ঝগড়া থামাতে গিয়ে মা খুন
ডেট্রয়েট,৫ আগস্ট : গতকাল বুধবার ইস্ট ডেট্রয়েটে বন্দুকধারীর গুলিতে এক মা নিহত ও আরেকজন আহত হয়েছেন। ডিপিডি জানিয়েছে, রাত ৮টা ১০ মিনিটের দিকে সেভেন মাইল রোড ও হুভার স্ট্রিটের কাছে রুনিয়ন ও গ্রিনার স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। 
ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, তারা একটি শটস্পটার সতর্কতা পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দু'জন ভুক্তভোগীকে খুঁজে পায় এবং চিকিৎসকরা তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত সহায়তা প্রদান শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক। 
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একে অপরকে চেনেন এমন দু'জনের মধ্যে বচসা বাধে, কেউ বন্দুক বের করে এবং মা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাঁকে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় আরও  একজন আহত হন। কর্তৃপক্ষ আরও বলেছে যে এ ঘটনায়  সন্দেহভাজন ব্যক্তিকে এখনও আটক করা যায়নি। এবং এই মুহুর্তে কোনও তথ্য প্রকাশ করা হচ্ছে না। গত সপ্তাহে, ডেট্রয়েট পুলিশ কর্মকর্তারা বলেছিলেন যে শহরব্যাপী গ্রীষ্মকালীন অপরাধের পরিসংখ্যান টানা দ্বিতীয় বছরের মতো হ্রাস পেয়েছে। ডেট্রয়েট পুলিশ বিভাগের মতে, ৩১ মে থেকে ২৯ আগস্ট পর্যন্ত ডেট্রয়েটে ৬৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ২০২৩ সালের একই সময়ের মধ্যে ৭৮টি হত্যাকাণ্ডের তুলনায় ১৯ শতাংশ কম।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২