আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাসের মৃত্যুতে শফী আশরাফী'র নিন্দা 

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০১:১১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০১:১১:৩২ পূর্বাহ্ন
বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাসের মৃত্যুতে শফী আশরাফী'র নিন্দা 
ঢাকা, ৬ সেপ্টেম্বর : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামের ১৩ বছর বয়সী কিশোরীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী। তিনি বলেন, সীমান্তে একেরপর এক হত্যা জঘন্য অপরাধ এবং সুস্পষ্টভাবে মানবাধিকারের লংঘন। তিনি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান। ৬ সেপ্টেম্বর (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র মহাসচিব আহমদ শফী আশরাফী উপরোক্ত কথাগুলো বলেন।
আহমদ শফী আশরাফী আরও বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আগেও অনেক মানুষ আহত- নিহত হয়েছে।  কিন্তু খুনের দায়ে তাঁদের কখনো কোন বিচার হয়নি। অনেক সহ্য করেছি আর নয়। যদি আর একটা গুলি চলে আমার বাংলাদেশের মানুষের উপর, যদি আর কোন লাশ পড়ে, তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে উচিৎ জবাব দিতে বাধ্য হবো। বিএসএফ দিয়ে মানুষ হত্যা করে আমার দেশের সাথে বন্ধুত্ব আশা করা যায় না। আশা করি, বন্ধুত্ব এবং সৌন্দর্যপূর্ণ আচরণ করবেন। আপনাদের বিরুদ্ধে 'ডাইরেক্টএ্যাকশনে' যেতে বাধ্য করবেন না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী