আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

আটলান্টিক সিটিতে বিএএসজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০১:১৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০১:১৩:৩১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আটলান্টিক সিটি, ৬ সেপ্টেম্বর : নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি। গত ২৭ আগষ্ট , মঙ্গলবার বিকেল ছয়টায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃক আয়োজিত বাংলাদেশি আমেরিকান উৎসবে প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। বিশেষ অতিথি ছিলেন নিউ জার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা ও এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান। এছাড়া আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ঊমর,
লোকাল ৫৪ সভাপতি ডোনা ডি ক্যাপরিও প্রমুখ উপস্থিত ছিলেন। সাউথ জার্সির বিভিন্ন স্কুলে প্রথম গ্রেড থেকে একাদশ গ্রেডে যেসব বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী ‘এ অনার রোল’ পেয়েছে এই অনুষ্ঠানে তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের পরীক্ষায় প্রথম স্হান অর্জনকারী শিক্ষার্থী নুসরাত উদ্দীনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই আয়োজন প্রসংগে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, ‘প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।’
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহনের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর