আমেরিকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন

 বাংলাদেশে আসছে যুক্তরাজ্য-ইইউ উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০২:২০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০২:২০:৫৫ পূর্বাহ্ন
 বাংলাদেশে আসছে যুক্তরাজ্য-ইইউ উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল
সিলেট, ৬ সেপ্টেম্বর : বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের ব্যবসায়ীগণ। বাংলাদেশের বাণিজ্যিক বিকাশের এর দৃষ্টিভঙ্গি ও উন্নয়ন লক্ষ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের (ইবিএফসিআই) একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ সফর করতে যাচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করবে। 
ইবিএফসিআই এর প্রেসিডেন্ট ড. ওয়ালী তসর উদ্দীন এমবিএ বলেন, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর জন্য নতুন সুযোগ সৃষ্টির জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশের বিভিন্ন পক্ষদের সঙ্গে বৈঠক করবে।
সেই সাথে যুক্তরাজ্য, ইইউ এবং বাংলাদেশে কর্মরত কোম্পানিগুলির বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জগুলি চিহ্নিত করতে কাজ করবে প্রতিনিধি দলটি। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়ানোর জন্য সম্ভাব্য সকল উপায় নিয়ে আলোচনা হবে।
যুক্তরাজ্য, ইউরোপ এবং বাংলাদেশের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে ইবিএফসিআই। সংস্থাটির প্রতিনিধি দলে বিশজন পেশাদার রয়েছেন। যারা বিভিন্ন ধরনের শিল্পের প্রতিনিধিত্ব করেন। অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, ভ্রমণ ও পর্যটন, উৎপাদন, খাদ্য ও পানীয়, প্রকল্প ব্যবস্থাপনা, গবেষণা এবং ব্যবসায়িক পরামর্শ নিয়ে ফলপ্রসূ উদ্যোগ নেবে ইবিএফসিআই।
প্রতিনিধি দলে যুক্তরাজ্য, ইউরোপীয় এবং বাংলাদেশি বাজার সম্পর্কে গভীর ধারণার সাথে সিনিয়র এক্সিকিউটিভ, শিল্প বিশেষজ্ঞ এবং বাণিজ্য বিশেষজ্ঞরাও রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্ডিফে রডরি মর্গানের ভাস্কর্য উন্মোচন, ‘ডিভলিউশনের জনক’কে শ্রদ্ধা

কার্ডিফে রডরি মর্গানের ভাস্কর্য উন্মোচন, ‘ডিভলিউশনের জনক’কে শ্রদ্ধা