আমেরিকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার

আজ প্রেম অনুভবের দিন

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ১২:৩০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ১২:৩০:৩৫ অপরাহ্ন
আজ প্রেম অনুভবের দিন
ওয়ারেন, ৭ সেপ্টেম্বর : আজ ৭ই সেপ্টেম্বর, ভালোবাসা অনুভবের দিন। এই দিনটিকে ইংরেজিতে ‘ফিল দ্য লাভ ডে’ বলা হয়ে থাকে। দিবসটি পালিত হয় যুক্তরাষ্ট্রে। তবে কীভাবে এই দিবসের শুরু, কেউ জানে না। দারুণ এই দিনটি শুধু নর-নারীর রোমান্টিক ভালোবাসায় সীমাবদ্ধ নয়। এই ভালোবাসা হতে পারে পরিবারের প্রতি, বন্ধুবান্ধবের প্রতি কিংবা প্রিয় পোষা প্রাণীটির প্রতি। সৃষ্টির সকল জীবের প্রতি দয়া, মায়া ও মমতা দেখানো-ও ভালবাসার বহিঃপ্রকাশ।
প্রেমে পড়া সহজ। প্রেম ধরে রাখা কঠিন। এর চেয়ে কঠিন হলো একই ব্যক্তির প্রেমেই দিনের পর দিন ডুবে থাকা। তবে অনেক প্রেমিক-প্রেমিকার পরস্পরের প্রতি অনুযোগ থাকে, ‘তুমি আমাকে ভালোবাসো, কই আমি তো বুঝতে পারি না।’ এই বুঝতে পারাটা জরুরি। কাউকে যদি ভালোবাসেন, নিজে যেমন বুঝতে পারবেন, অপর পক্ষের মানুষটিও তা অনুভব করতে পারবে। তা না হলে বুঝতে হবে, কোথাও একটা তাল কেটে আছে।
প্রেমের এই অনুভূতিটা কেমন? নিজের ভেতর ঠিক কেমন বোধ হলে মনে হবে ‘এই তো আসলে প্রেম!’ আসলে সর্বজনগ্রাহ্য মীমাংসিত কোনো ব্যাখ্যা এর নেই। ব্যক্তিভেদে প্রেমানুভূতিও আলাদা। কিন্তু কিছু ব্যাপার তো আছেই, যার ভিন্ন তরজমা নেই। সবার ক্ষেত্রে অভিন্ন। মনে প্রেমের অনুভূতি তৈরি হলে চারপাশের সবকিছুই কেমন অদ্ভুত প্রেমময় লাগে। আধো ঘুমে, জাগরণে চোখে ভাসে প্রিয়মুখ। সেই যে গান আছে না, ‘বাতাসে বহিছে প্রেম/নয়নে লাগিল নেশা।’ কিংবা ‘আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ।’ এ রকম আকাশ-বাতাস, কোলাহল-নির্জনতা, অবসর-ব্যস্ততা-যাপিত জীবনের মূর্ত-বিমূর্ত সবকিছুতে লেগে থাকে প্রেমের স্পর্শ, ভালোবাসার আদর।
সত্যি সত্যিই প্রেমে পড়লে, এ সবই অনুভব করতে পারবেন। টাইটানিক সিনেমার সেই দৃশ্য চোখে লেগে আছে নিশ্চয়। জাহাজের ‘বো’তে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে রোজ গাইছেন, ‘...আই সি ইউ, আই ফিল ইউ।’ নিবিড় স্পর্শ নিয়ে পেছনে দাঁড়িয়ে জ্যাক। তিনিও নিশ্চয়ই ‘ফিল’ বা অনুভব করতে পারছিলেন!
প্রেম বা ভালোবাসা যা–ই বলি না কেন, এ এক অদ্ভুত শক্তি। এক লহমায় এই শক্তি হয়ে উঠতে পারে পৃথিবী শ্রেষ্ঠ সাফল্যের কারণ। ভালোবাসার মানুষের ইতিবাচক অনুপ্রেরণা মানুষকে যে কত দূর পৌঁছে দিতে পারে, তা হয়তো খোদ সেই মানুষটিও কল্পনা করতে পারবে না। এ জন্যই কিনা মান্না দে গেয়েছেন, ‘চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।’ আজকের দিনে, ভালবাসা পাক নতুন পূর্ণতা, বেঁচে থাকুক ভালবাসার ছোট-ছোট অনুভূতিগুলো।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল