আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

মিশিগানে শিবমন্দিরের আয়োজনে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ০১:৪৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ০১:৪৭:১৮ পূর্বাহ্ন
মিশিগানে শিবমন্দিরের আয়োজনে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
ওয়ারেন, ৮ সেপ্টেম্বর :  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শিবমন্দির টেম্পল অব জয়ের উদ্যোগে গতকাল শরিবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে মিশিগান রাজ্যের বিভিন্ন সিটির অসংখ্য ভক্তের সমাগম ঘটে। দুদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার উদয়স্ত নামসংকীর্তন অনুষ্ঠিত হবে।

বিকাল ৬ টায় ওয়ারেন সিটির শিব মন্দিরের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নগর সংকীর্ত্তন সহকারে শোভাযাত্রাটি মন্দিরের আশপাশ এলাকা ঘুরে আবারও মন্দিরে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায়  ভক্তরা ব্যানার, ফেষ্টুন ও রাধা কৃষ্ণ সেজে অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা  জন্মাষ্টামীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে মন্দিরের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।সবশেষে জন্মদিনের  কেক কাটেন মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা। 

শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ রোববার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার রাতে জন্মাষ্টমীর শুভ অধিবাস অনুষ্টিত হয়। পৌরহিত্য করেন মন্দিরের প্রিস্ট পুর্নেন্দু চক্রবর্তী অপু। শুভ অধিবাসের কীর্তন পরিবেশন করেন অরুন আচার্য্য।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা