আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা

দুর্গাপূজার জন্য বরাদ্দ ৪ কোটি টাকা : ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:০১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:০১:২৮ অপরাহ্ন
দুর্গাপূজার জন্য বরাদ্দ ৪ কোটি টাকা : ধর্ম উপদেষ্টা
হাটহাজারী (চট্টগ্রাম), ১১ সেপ্টেম্বর : অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হুসাইন বলেন, দেশে ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি চক্র ধর্ম নিয়ে অপপ্রচার চালিয়েছে, যাতে সত্যের বিন্দুমাত্র ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কোন কোন জায়গায় কিছু ঘটনা ঘটেছে, তবে তা বিচ্ছিন্ন ঘটনা।
তিনি বলেন, আমরা উপদেষ্টারা চেয়ার দখল করে বসে থাকার জন্য আসিনি। রাষ্ট্র সংস্কার তথা নির্বাচন কমিশন, শাসন বিভাগ, আইন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীরসহ রাষ্ট্রীয় সংস্থাগুলোকে মেরামত করে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর সুষ্ঠু নির্বাচন দিয়ে আমরা সরে যাব। এজন্য সকল রাজনৈতিক দলসহ দেশের প্রতিটি মহলকে অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করা দরকার।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় দাওরায়ে হাদিস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রদের এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক আল্লামা শেখ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় মাদ্রাসার সিনিয়র শিক্ষক আল্লামা আশরাফ আলী নিজামপুরীর সঞ্চালনায় ধর্ম উপদেষ্টা খালিদ হুসাইন হেফাজত ইসলাম প্রসঙ্গে বলেন, বিগত সরকারের সময় হেফাজত ইসলামের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তাদের তালিকাসহ দায়িত্বশীলরা আমাদেরকে জানালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব মামলা প্রত্যাহার করা হবে।
এছাড়া তিনি সকল ধর্ম ও গোষ্ঠীর উপদেষ্টা বলে জানিয়ে আরও বলেন, এবারের দুর্গা পূজার জন্য ৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যদিও বিগত সরকারের সময় বরাদ্ধ ছিল মাত্র ২ কোটি টাকা। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সকলকে সাথে নিয়ে দেশ সংস্কার করে সুন্দর সমাজ বা দেশ বিনির্মাণে কাজ করে যাব।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,হাটাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমেদ কুরাইশী কাসেমী। মানপত্র পাঠ করেন মাওলানা আনোয়ার শাহ আজহারী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান, মাদ্রাসার সিনিয়র শিক্ষক আল্লামা মুফতি জসিম উদ্দিন, আল্লামা দিদার কাসেমী, আল্লামা শোয়েব জমিরী, মুফতি কেফায়েতুল্লাহ, নাজিরহাট মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমী ও হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান প্রমুখ।
বিকেল চারটার দিকে হাটহাজারী মাদ্রাসা থেকে বের হয়ে তিনি প্রথমে হাটহাজারী পৌরসভা এলাকার একটি মাদ্রাসা পরিদর্শন করেন। পরে মাদ্রাসার সাথে লাগোয়া শ্রী শ্রী শীতাকালি মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সি বিজয় কুমার বণিক।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উদয় সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হুসাইন ও মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন,চবি শিক্ষক শিফক কৃষ্ণনাথ ।
এ সময় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের পুলিশ সুপার আহমেদ খান, সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন, হেফাজত নেতা নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতে ইসলাম ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র

হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র