আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন 

  • আপলোড সময় : ২০-০৪-২০২৩ ১২:৩১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৩ ১২:৩১:৪৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন 
আটলান্টিক সিটি, ২০ এপ্রিল : গতকাল বুধবার আটলান্টিক সিটিতে নগর সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে অবস্থিত পৃথিবী বিখ্যাত বোর্ডওয়াকে ওইদিন বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই নগর সংকীর্তন অনুষ্ঠিত হয়।
খিল ধরা দুপুরে সূর্য দেবতাকে মাথার ওপর রেখে ভক্তকূলের পদচারনায় মুখরিত হতে থাকে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়ার্ক। আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসা ঊর্মিমালার শব্দ তরঙ্গকে ছাপিয়ে ইথারে ভেসে আসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর- ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’। অদ্ভুত এক ভালোলাগায় আচ্ছন্ন  হয়ে পড়ে মন-প্রাণ। আর এসবের উপলক্ষ “নগর সংকীর্তন”।
মেঘে মেঘে বেলা বাড়ে, পায়ে পায়ে বাড়ে ভক্তকূলের ভিড়। ঢোল-খোল, মৃদঙ্গের আওয়াজের সাথে তাল মিলিয়ে   সম্মিলিত কোরাসে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে।
আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে আয়োজিত এই নগর সংকীর্তনে নেতৃত্ব দেন পশ্চিম ভার্জিনিয়াস্থ নিউ বৃন্দাবনের ব্রহ্মচারি শুভানন্দ দাস। বোর্ডওয়ার্কে বেড়াতে আসা মার্কিনী সহ ভিনদেশী পর্যটকরা নান্দনিক এই আয়োজনে অভিভূত হয়ে পড়ে। তাদের চলার গতি যায় থেমে। শুদ্ধ-অশুদ্ধ উচ্চারণের সংমিশ্রণে তারা হরিনাম সংকীর্তনে কণ্ঠ মেলায়। আবেগে-উচ্ছ্বাসে-আনন্দে ভক্তকূল নেচে-গেয়ে একাকার হয়ে যায়। বোর্ডওয়াকের শোবোট এর সামনে থেকে শুরু হয়ে বোর্ডওয়াকের মিসিসিপি এভিনিউ পর্যন্ত গিয়ে নগর সংকীর্তনের সমাপ্তি টানা হয়।
উল্লেখ্য, শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগে স্বয়ং পুরুষোত্তম ভগবান তিনি এই সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছিলেন।তাই তিনিই  নগর সংকীর্তন আন্দোলনের পিতা। নিগূঢ় প্রেম আর মধুর হরিনামের যে পবিত্র মালাখানি শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের উপহার দিয়ে গেছেন তা সবার গলায় পরিয়ে  দিয়ে একটি সুন্দর ও শোষণহীন সমাজ  ব্যবস্থা  প্রতিষ্ঠাই এই নগর সংকীর্তনের  লক্ষ্য। নগর সংকীর্তন হিন্দু  ধর্মের পুরানো ঐতিহ্য, যা বহুকাল ধরেই চলে আসছে।
 নগর  সংকীর্তনের আয়োজকদের পক্ষে আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, বিনোদ ভেলোর, প্রভীন ভিগ, দীপংকর মিত্র, তৃপ্তি সরকার প্রমুখ  প্রবাসী হিন্দুসহ কৃষ্ণপ্রেমীদের নগর সংকীর্তনে অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি