আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

সিলেটে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময়

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১১:১৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১১:১৫:০৫ পূর্বাহ্ন
সিলেটে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময়
সিলেট, ১২ সেপ্টেম্বর : সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম (সেবা) সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার ১১ সেপ্টেম্বর পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, আমি নিজে চাকুরী জীবনে দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছিলাম। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশে আজ পদোন্নতি পেয়ে আপনাদের মাঝে এসেছি, আমরা তাঁদের রক্তের কাছে ঋণী। সিলেট পবিত্র নগরী ও খুবই শান্তিপূর্ণ পুণ্যভূমি হিসেবে সারা দেশের মানুষের কাছে সুপরিচিত। ছাত্র জীবন থেকে সিলেটের সাথে আমার হৃদিক একটা সম্পর্ক রয়েছে। বক্তব্যের শুরুতেই তিনি নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন,আমরা জনতার পুলিশে পরিণত হতে চাই। আমরা দলীয় বা কোনো গোষ্ঠীর পুলিশ নয়। জনগণের পুলিশ। আমরা আর দলদাস বা দলান্ধ হতে চাই না। বিগত সময়ে কিছু সংখ্যক পুলিশ সদস্যদের অপেশাদারিত্বের কারণে আমরা আজ বিপর্যস্ত। পুলিশ কমিশনার বলেন, অপরাধী যেই হোক বিচার হবে। অপরাধী পুলিশ সদস্যদেরও বিচারের আওতায় আনা হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, আমরা মেট্রোপলিটন পুলিশ সিলেট মেট্রোপলিটন সিটিকে শান্তির নগরী হিসেবে গড়তে চাই ৷ বিগত দিনে পুলিশের কিছু অসাধু কর্মকর্তার বাড়াবাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। তাহলে ভবিষ্যতে কেউ আর আইনের দায়িত্ব পালনের সময়ে অপরাধ করার সাহস করবে না। আমরা সাংবাদিক আবু তাহের মোঃ তুরাবের রুহের মাগফেরাত কামনা করি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সাংবাদিক তুরাব হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে ও শাস্তি নিশ্চিত করা হবে। বিগত দিনে যারা অবৈধ অস্ত্র নিয়ে রাজপথে প্রদর্শন করেছেন ও ব্যবহার করেছেন সেগুলো উদ্ধারে আপনাদের সহযোগিতা চাই৷
তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় আমাদের অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন। পুলিশ সদস্যদের মনে ভয়ভীতির সঞ্চার হয়েছে ও কাজ করার মনোবল কমেছে। এই সুযোগে পুলিশ সদস্যদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হয়েছিল। এই দুঃসময়ে আমরা পুলিশ সদস্যের বুঝিয়েছি ও এই অবস্থাও কাটিয়ে উঠেছি। আমাদেরকে শান্তি, শৃঙ্খলা ও দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। আমরা জনতার মাঝে জনতার পুলিশ হিসেবে থাকতে চাই৷ বিগত দিনে যারা অন্যায় কর্মকাণ্ড করেছেন, যারা দূর্বৃত্ত ও অপরাধী তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্যের পূর্বে মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব হত্যাকারীদের আইনের আওতায় আনা, অবৈধ চিনি ব্যবসা, অস্ত্র, মাদক ও চোরাইপথে ভারতীয় পণ্য সিলেট নগরী হয়ে সারা দেশে যাচ্ছে,এই সব কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ এগুলো অতীতে প্রশাসনের একশ্রেণীর কর্মকর্তাদের যোগসাজশে হয়েছে বলে অনেক বক্তব্যে উল্লেখ করেন। বিগত দিনে অবৈধ আগ্নেয়াস্ত্রের যে প্রদর্শন হয়েছে সেগুলো উদ্ধারেরও দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, ইমজার সভাপতি সজল ছত্রী, সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশসহ সিলেটে কর্মরত সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,নবাগত পুলিশ কমিশনার রেজাউল করিম গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে রেজাউল করিমকে কমিশনার হিসেবে পদায়ন হন। রেজাউল করিম আগে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। এর আগে ছিলেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার। ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে তিনি সিলেটে নিয়োগ পেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ