আমেরিকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইপসিলান্টি টাউনশিপে দুটি গাড়ির সংঘর্ষে ২জন নিহত 

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০১:১৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০১:১৪:৫৯ অপরাহ্ন
ইপসিলান্টি টাউনশিপে দুটি গাড়ির সংঘর্ষে ২জন নিহত 
ইপসিলান্টি টাউনশিপ, ১৩ সেপ্টেম্বর : চলতি সপ্তাহে ওয়াশটেনাও কাউন্টির মিশিগান অ্যাভিনিউয়ে দুটি গাড়ির সংঘর্ষে ইপসিলান্টি টাউনশিপের ২৬ বছর বয়সী এক ব্যক্তি ও ২৩ বছর বয়সী ওয়েইন নারী নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে তিনি বেঁচে আছেন বলে আশা করা হচ্ছে। বুধবার বিকেল ৪টা নাগাদ ইপসিলান্টি টাউনশিপের ইকোরস রোডের কাছে ইউএস-১২ পূর্বমুখী বাইপাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ওয়াশটেনাও কাউন্টি শেরিফের কার্যালয়। কী কারণে দুর্ঘটনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 
কর্মকর্তারা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে একটি গাড়ি রাস্তার সেন্টার লাইন অতিক্রম করে অন্যটিতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ইপসিল্যান্টি টাউনশিপের ওই ব্যক্তি একটি গাড়ি চালাচ্ছিলেন এবং তার সঙ্গে ছিলেন ২৮ বছর বয়সী সুপিরিয়র টাউনশিপের এক নারী। পুলিশ জানিয়েছে,  দ্বিতীয় গাড়িটি চালাচ্ছিলেন ওয়েইনের এক নারী। তদন্তকারীরা জানিয়েছেন, জড়িত পক্ষগুলোর পরিচয় নিশ্চিত করতে তারা এখনও কাজ করছেন। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, ৩ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মিশিগানের রাস্তায় মোট ১৬ জন নিহত ও ১২৪ জন গুরুতর আহত হয়েছেন। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, ২৯ জুলাইয়ের সপ্তাহ থেকে এ পর্যন্ত মিশিগানের সড়কপথে ২৮ জনের মৃত্যু হয়েছে, ২০২৪ সালে মহাসড়কে মোট ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। এক্স-এ এক পোস্টে কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালে এখন পর্যন্ত ৬৭৭ জনের মৃত্যু এবং ৩ হাজার ৭২৯ জন গুরুতর আহত হয়েছেন, যা গত বছরের এই সময়ে মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। মিশিগানে গত বছর ১ হাজার ২১টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে, যা ২০২২ সালের ১ হাজার ৫৩টি দুর্ঘটনার তুলনায় ৩ শতাংশ কম।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার