আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

সাউথ জার্সিতে সম্প্রীতির মেলবন্ধনে গনেশ চতুর্থী উৎসব

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০২:৩২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০২:৩২:৫৪ পূর্বাহ্ন
সাউথ জার্সিতে সম্প্রীতির মেলবন্ধনে গনেশ চতুর্থী উৎসব
সাউথ জার্সি, (নিউজার্সি) ১৫ সেপ্টেম্বর : আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে গত ৭ সেপ্টেম্বর, শনিবার থেকে ১১ সেপ্টেম্বর, বুধবার পর্যন্ত এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে ‘গনেশ চতুর্থী উৎসব’ প্রাণের আমেজে সম্প্রীতির মেলবন্ধনে অনুষ্ঠিত হয়েছে।

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই আপ্তবাক্য অন্তরে ধারন করে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে “গনেশ চতুর্থী উৎসব” উদযাপিত হয়েছে। উৎসবের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল গনেশ পুজা, আরতি, ভজন- কীর্তন পরিবেশন, শিশু-কিশোরদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন মেলা, সংগীত রজনী, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ইত্যাদি।

উৎসবের  সংগীত রজনীতে ইন্ডিয়ান আইডল খ্যাত সংগীত শিল্পী  নচিকেত লেলে তাঁর সুললিত কন্ঠের মূর্ছণায় সবাইকে মুগ্ধ করেন। বিপুল সংখ্যক দর্শক মনোমুগ্ধকর এই সংগীত রজনী উপভোগ করেন। শিল্পীর মনোজ্ঞ পরিবেশনায় দর্শকরা বিমোহিত হয়ে পড়েন।
পাঁচদিনব্যাপী গনেশ চতুর্থী উৎসবে বিভিন্ন কমিউনিটির কয়েক হাজার ধর্মানুরাগী অংশগ্রহন করেন।

গনেশ চতুর্থী উৎসব সফল করায় কমিউনিটি ব্যক্তিত্ব বিনোদ ভেলোর, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রভীন ভিগ, দীপক শাহ,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কিশোর কালসারিয়া, শানতনু সরকার,রকি মাকাডিয়া, মনোজিত সাহা প্রমুখ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা

হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা