আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

  • আপলোড সময় : ২০-০৪-২০২৩ ১২:৩৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৩ ১২:৩৬:০১ পূর্বাহ্ন
এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
মুন্সীগঞ্জ, ২০ এপ্রিল (ঢাকা পোস্ট) : ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। তাদের উদ্ধার করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান রিভেন ঢাকা পোস্টকে বলেন, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আমরা নিহত দুইজন এবং আহত ১৬ জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পাঠিয়েছি। হাসপাতালে আরও ২ জন মারা গেছে বলে জেনেছি। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ষোলঘর কবরস্থান এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ