আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

মাধবপুরে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় রাজু কৈরি গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ১২:৪৩:০৬ অপরাহ্ন
মাধবপুরে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় রাজু কৈরি গ্রেফতার
মাধবপুর, (হবিগঞ্জ) ১৬ সেপ্টেম্বর :  মাধবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে রাজু কৈরি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার সুরমা চা বাগান এলাকার সুভাষ কৈরির ছেলে। এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সেলিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল রবিবার দিবাগত রাতে ঢাকা বাটারা থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, রাজু কৈরি জধলঁ নামে ফেসবুক আইডি থেকে ইসলাম, নামায ও ওজু নিয়ে কটুক্তি করে পোস্ট করে। এছাড়াও সে   মা বাবার রাজপুত্র ছেলে নামে ফেসবুক আইডিতে ইসলাম ধর্মের বিধান নিয়ে কটুক্তি করে থাকে। তার বন্ধু  সুরমা চা বাগানের আব্দুল লতিফ মেম্বারের ছেলে মোঃ বিল্লাল মিয়া বিষয়টি সবার নজরে আনেন। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা চাপা ক্ষোভ দেখা দেয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপার এর নির্দেশে রাজু কৈরীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, রাজু কৈরীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত