আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ

বিশিষ্ট সাংবাদিক আজমল হোসেন খাদেম আর নেই

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন
বিশিষ্ট সাংবাদিক আজমল হোসেন খাদেম আর নেই
ঢাকা, ১৭ সেপ্টেম্বর :  ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক  আজমল হোসেন খাদেম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইম্পালস হাসপাতালে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তার মেয়ে কিমিয়া আকসির এ তথ্য নিশ্চিত করেছেন।
কিমিয়া আকসির জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর বনানী মসজিদে জানাজা শেষে মরহুমের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, আজমল হোসেন খাদেম দীর্ঘদিন বাংলার বাণী পত্রিকায় সাংবাদিকতা করেন। পাশাপাশি তিনি রেডিও বাংলাদেশের সংবাদ পর্যালোচনা ভিত্তিক কথিকা ‘সংবাদ প্রবাহ’ গ্রন্থনা করে খ্যাতি অর্জন করেন। রাত ৯টায় প্রচারিত সংবাদ প্রবাহ অনুষ্ঠানটি ছিল আশির দশকের জনপ্রিয় সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান।
আজমল হোসেন খাদেম ১৯৯৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হন। তিনি জাতীয় প্রেস ক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের স্থায়ী সদস্য ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই

হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই