আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা'র  আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট 

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ১২:৪৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ১২:৪৪:৩৫ অপরাহ্ন
মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা'র  আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট 
সিলেট, ১৮ সেপ্টেম্বর : পৃথিবীতে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব মানুষ। ভুল-ত্রুটি নিয়েই আমাদের জীবন চলা। ভালো-মন্দ মিলিয়েই আমাদের বেঁচে থাকা। পৃথিবীর বিরাট জনসংখ্যার সব মানুষই আলোর সন্ধান পায় না। যারা পায় তারা হয়ে ওঠে সচেতন, বিবেকবান, নৈতিকতাসম্পন্ন, চারিত্রিক সৌন্দের্যে বলীয়ান। যারা ভালো, আদর্শবান, শ্রেষ্ঠ মানুষ তাদের জীবনের সৌন্দর্যের আলোতেই আলোকিত হয় পরিবার, সমাজ, রাষ্ট্রসহ গোটা বিশ্ব। বর্তমানে বিশ্ব জুড়েই চলছে আধিপাত্যের যুদ্ধ, ধর্মে ধর্মে যুদ্ধ, দখল দারিত্বের যুদ্ধ, সম্পদ লুণ্ঠনের যুদ্ধ, বর্ণবৈষম্য, ভৌগোলিক আধিপত্য প্রদর্শনমূলক শক্তি প্রদর্শন, হত্যা নির্যাতন, খুন, ধর্ষণ ইত্যাদি। ফলশ্রুতিতে সৃষ্টি হচ্ছে অসহিষ্ণুতা ও  সামাজিক অস্থিরাতা যা আমাদের গোটা সমাজের সম্প্রীতিকে বিনষ্ট করছে। 
বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা'র আহ্বানে দেশ ও জাতির শান্তি-সম্প্রীতি-সমৃদ্ধি কামনা ও আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট কর্মসূচি ১৭ সেপ্টেম্বর দেশব্যাপী সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭.০০  ঘটিকায় দেশের প্রতিটি বৌদ্ধ মন্দির, বৌদ্ধ জনপদসহ যে যেখানে অবস্থান করছে, সেখানেই দাড়িয়ে আলো হাতে দেশ ও জাতির শান্তি-সম্প্রীতি-সমৃদ্ধি কামনা কামনা করেন। আমাদের প্রতিনিধি বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব,  সংঘপ্রিয় মহাথের, চান্দগাঁও সার্বজননীন শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকজিৎ মহাথের সহ উপাসক-উপাসিকাবৃন্দ, চট্টগ্রাম বৌদ্ধ বিহার, পটিয়া ভন্ডারগাঁও ত্রিরতন বিহারের ভিক্ষু-সংঘ ও গ্রামবাসী, দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বন বিহার, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া,একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি,প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ, চট্টগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ ড. অর্থদর্শী বড়ুয়া, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, সংগঠক দুলাল কান্তি বড়ুয়া, অধ্যাপক অঞ্জলি বড়ুয়া, অধ্যাপক ববি বড়ুয়া, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, লায়ন রূপায়ণ বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বড়ুয়া, এপেক্সিয়ান মৃনাল বড়ুয়া, কর্মসূচির আহ্বায়ক চারু উত্তম বড়ুয়া, সিলেটে সাংবাদিক উৎফল বড়ুয়া, কন্থকের প্রিয়াল বড়ুয়া রোহান, সম্যকের অভি বড়ুয়া ও  বিভিন্ন বৌদ্ধ মন্দির, বৌদ্ধিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন কর্মসূচিতে সাড়ম্বরে অংশগ্রহণ করেন।
প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বলেন আমার বিশ্বাস আজকের এই আলো হাতে দশ মিনিট প্রতিকী কর্মসূচিতে যেভাবে বাংলার বৌদ্ধ জনগোষ্ঠী সারা দিয়েছে অবশ্যই দেশ ও জাতির শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধ জাতি গঠনসহ আলোকিত বিশ্ব গড়তে সকলকে পাশে পাব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন