আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

প্লাইমাউথ টাউনশিপে দুই গাড়ির সংঘর্ষে তিনজন নিহত

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০১:০৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০১:০৫:০০ অপরাহ্ন
প্লাইমাউথ টাউনশিপে দুই গাড়ির সংঘর্ষে তিনজন নিহত
প্লাইমাউথ টাউনশিপ, ১৮ সেপ্টেম্বর : আজ  বুধবার সকালে প্লাইমাউথ টাউনশিপে দুটি গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে গটফ্রেডসন রোডের কাছে পশ্চিমমুখী এম-১৪ এ এ দুর্ঘটনাটি  ঘটেছে। 
মিশিগান রাজ্য পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের নিসান রুজ চালক পূর্বমুখী এম-১৪ দিয়ে ভুল পথে গাড়ি চালাচ্ছিলেন। তিনি গটফ্রেডসন রোড থেকে পূর্বমুখী প্রবেশদ্বার র ্যাম্পে বেরিয়ে যাওয়ার সময় ২০২০ সালের টেসলার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। টেসলা গটফ্রেডসন রোড থেকে পূর্বমুখী এম-১৪ এ প্রবেশ করছিল।
তদন্তকারীরা জানিয়েছেন, দুর্ঘটনায় মুনিথের টেসলার ৫৩ বছর বয়সী চালক, ব্যাটল ক্রিকের নিসানের চালক (৩১)  এবং ২৭ বছর বয়সী ব্যাটল ক্রিকের এক নারী নিহত হয়েছেন। রাজ্য পুলিশ কর্মকর্তারা বলেছেন যে তারা এজেন্সির নীতি অনুসারে ট্র্যাফিক দুর্ঘটনা বা অন্যান্য অপরাধে ক্ষতিগ্রস্থদের নাম প্রকাশ করেন না। তারা আরও জানিয়েছে, সংঘর্ষের ফলে টেসলা গাড়িতে আগুন ধরে গেলেও দমকলকর্মীরা তা নেভাতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পেছনে অ্যালকোহল বা মাদক ছিল কিনা তা এখনও জানা যায়নি। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মিশিগানের মহাসড়কে দুর্ঘটনায় ৬৯৯ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যের কর্মকর্তারা। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, মিশিগানে গত বছর ১ হাজার ২১টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে, যা ২০২২ সালের ১ হাজার ৫৩টি দুর্ঘটনার তুলনায় ৩ শতাংশ কম।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা