আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড়ের কাউন্সিলম্যান পদে শপথ নিলেন মামুন

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০১:০৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০১:০৫:৩৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড়ের কাউন্সিলম্যান পদে শপথ নিলেন মামুন
আটলান্টিক সিটি, ২০ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির পঞ্চম  ওয়ার্ড়ের কাউন্সিলম্যান হিসাবে শপথ নিলেন 
বাংলাদেশি আমেরিকান মো. মোমিনুল হক মামুন। গত ১৮ সেপ্টেম্বর, বুধবার বিকেলে পঞ্চম  ওয়ার্ড়ের কাউন্সিলম্যান হিসাবে শপথ গ্রহনের মাধ্যমে প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশের  কুমিল্লা জেলার সদর উপজেলার বারো পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মরহুম  জয়নাল আবেদীন ও মাতার নাম   সালেহা বেগম ।
মো. মোমিনুল হক মামুন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন এবং তিনি রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর। ৫৩ বছর বয়সী মো. মোমিনুল হক মামুন ২০০৮  সালে অভিবাসীর মর্যাদায় আমেরিকায় আসেন। বর্তমানে তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর অধীনে কর্মরত আছেন।

 বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সদস্য মোঃ মোমিনুল হক মামুন শপথ গ্রহনের পর এই প্রতিবেদককে বলেন, কাউন্সিলম্যান হিসাবে তিনি নগরীর পঞ্চম ওয়ার্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের সার্বিক কল্যাণে আত্মনিয়োগ করবেন।
তিনি তাঁর নতুন দায়িত্ব যাতে সৎ, নিষ্ঠা ও যোগ্যতার সাথে পালন করতে পারেন সেজন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগীতা কামনা করেন।
পঞ্চম  ওয়ার্ড়ের কাউন্সিলম্যান হিসাবে মোঃ মোমিনুল হক মামুন শপথ নেওয়ায় তাঁকে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ, আটলানটিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, পঞ্চম  ওয়ার্ড়ের কাউন্সিলম্যান এম আনজুম জিয়ার পদ শূন্য হলে মোঃ মোমিনুল হক মামুন এই পদে আসীন হন। পঞ্চম  ওয়ার্ড়ের কাউন্সিলম্যান হিসাবে মোঃ মোমিনুল হক মামুনের শপথ নেওয়ার সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা