আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

তেলিয়াপাড়া চা বাগানে বেতন ও রেশনের দাবিতে লাগাতার কর্ম বিরতি

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৪ ১২:৩৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৪ ১২:৩৮:১৪ অপরাহ্ন
তেলিয়াপাড়া চা বাগানে বেতন ও রেশনের দাবিতে লাগাতার কর্ম বিরতি
মাধবপুর, (হবিগঞ্জ) ২৩ সেপ্টেম্বর : উপজলার তেলিয়াপাড়া চা বাগানে লাগাতার ৪ সপ্তাহ ধরে ১১ শ শ্রমিকের নিয়মিত দৈনিক হাজিরা ও রেশন বন্ধ থাকায় শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাকা দিয়েছে। সোমবার সকালে কারখানার সামনে মানববন্ধন করে শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছে। তাদের যাবতীয় পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা বাগানের কাজে যোগ দেবে না বলে ঘোষণা দিয়েছে। 
বাগানের শ্রমিকরা জানান, চা বাগানের শ্রমিকরা দৈনিক ১৭০ টাকা মজুরিতে কাজ করে থাকে। প্রতি সপ্তাহে তাদের মজুরি টাকা ও রেশন হিসেবে প্রাপ্ত আটা, চাল দিয়ে সংসার চালিয়ে থাকে। কিন্তু গত ৪ সপ্তাহ ধরে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের কোন বেতন ও রেশন দেওয়া হচ্ছে না। ফলে শ্রমিক পরিবারগুলো অনাহারে অর্ধাহারে দিন পাড় করছে। বাগানের শ্রমিকদের বিকল্প আয়ের কোন উৎস নেই। বাগানের কাজের মধ্যেই তাদের জীবিকা চলে। 
তেলিয়াপাড়া চা বাগান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক লালন পাহান জানান, শ্রমিকরা রোদ বৃষ্টিতে ভিজে চা বাগানে কায়িক
পরিশ্রম করে থাকে শুধু দুমুঠো ভাতের আশায়। কিন্তু বাগান কর্তৃপক্ষ হঠাৎ করে গত ৪ সপ্তাহ ধরে শ্রমিকদের পাওনা দিতে পারছে না। এখন তারা কি খেয়ে কাজে যাবে। সামান্য মজুরিতে তাদের সংসার কোন রকম চলে যেত। কিন্তু এখন সব কিছু বন্ধ। 
বাগানের সভাপতি খোকন পান তাতি বলেন, কর্তৃপক্ষ বাগান চালাতে ব্যর্থ হচ্ছে। কারণ বাগান ধ্বংস হলে শ্রমিকরা চিরতরে
ক্ষতির মধ্যে পড়বে। সব জেনেও তাদের পাওনা বুঝে পেতে লাগাতার কর্মবিরতি করতে বাধ্য হয়েছে। পাওনা পরিশোধ করা হলে সাধারণ শ্রমিকরা কাজে যোগ দেবে। এর আগে কাজে যোগ দেবে না। 
বাগানের ম্যানেজার রাহেল রানা বলেন, কর্মবিরতি না করতে তাদের অনুরোধ করেছি। কিন্তু তাদের মজুরি ও রেশন না পেয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছে। কর্তৃপক্ষ টাকা দিলেই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। কাজ বন্ধ রাখায় বাগানে আরো লোকসান হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা