আমেরিকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত

মাধবপুরে দু-দলের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপলোড সময় : ২০-০৪-২০২৩ ০৮:৫০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৩ ০৮:৫০:০৫ পূর্বাহ্ন
মাধবপুরে দু-দলের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
মাধবপুর, (হবিগঞ্জ) ২০ এপ্রিল : মাধবপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু-দলের সংঘর্ষে নারী, বৃদ্ধ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে আজ বৃহস্পতিবার সকালে কয়েক ঘন্টা ব্যাপি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ৯ জন কে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে মাধবপুর সার্কেলের এএসপি নির্মুলেন্দু চক্রবর্ত্তী ও মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্ব বিপুল সংখ্যক পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে ব্যবহৃত বেশ কিছু দেশিয় অস্ত্র জব্দ করা হয়।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানাযায়, বুধবার রাতে বুল্লা বাজারে ধলাই মিয়ার পক্ষের কয়েকজন যুবক ও হেলাল মেম্বারের পক্ষে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে প্রতিদ্বন্দ্বি দু-গ্রুপের মধ্যে আধিপত্য কে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরদিন বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন পূর্ব প্রস্তুতি নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার এ সংঘর্ষে উভয় পক্ষের নারী বৃদ্ধ সহ ৫৮ জন কমবেশী আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আদম খা (৫৫), আজদু মিয়া (৬৫), সমসু মিয়া (৬০), ধলাই মিয়া (৭০), কাউছার মিয়া (৩৮), রেনু মিয়া (৪০), আরিফ (২০), আশরাফ (৩৬) ও জাহেদ মিয়া কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান বিষয়টি নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর