আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩

আখাউড়া স্থলবন্দরে সাড়ে ৭ ঘণ্টা অপেক্ষার পর ভারতে গেল ৭ টন ইলিশ

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ১২:৪১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ১২:৪১:৫৩ অপরাহ্ন
আখাউড়া স্থলবন্দরে সাড়ে ৭ ঘণ্টা অপেক্ষার পর ভারতে গেল ৭ টন ইলিশ
ব্রাহ্মণবাড়িয়া, ২৬ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাড়ে সাত ঘণ্টা অপেক্ষার পর সাত হাজার ৩০০ কেজি (সাত টন) ইলিশ ভারতে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোট ছয়টি ট্রাকে করে মাছগুলো ভারতে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টা ও বিকেলের দিকে মাছগুলো স্থলবন্দরে আনা হয়েছিল।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে মাছগুলো পাঠানোর কথা ছিল। কিন্তু বন্দরের নানা জটিলতার কারণে সেগুলো ছাড়তে সাড়ে ৭ ঘণ্টা দেরি হয়।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, স্বর্ণালী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান প্রায় চার টন ও বিডিএস কর্পোরেশন প্রায় তিন টন মাছ রপ্তানি করেছে। এসব মাছের সিএন্ডএফ করে আদনান ট্রেড ইন্টারন্যাশনাল ও ট্রেড লিংক ইন্টারন্যাশনাল। এ বন্দর দিয়ে প্রায় ২০০ টনের মতো মাছ রপ্তানির সম্ভাবনা আছে।
আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার ইলিশ মাছ রপ্তানির যে অনুমতি দিয়েছে এরই অংশ হিসেবে মাছগুলো আখাউড়া দিয়ে পাঠানো হলো। প্রতি কেজি মাছ ১০ ডলারে যাচ্ছে। তবে মাছের দাম নির্ধারণের বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি নিয়ম মেনেই মাছগুলো রপ্তানি করা হচ্ছে।’
স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক জানান, বৃহস্পতিবার প্রথমবারের মতো মাছ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেছে। প্রথমদিন সাত টনের বেশি মাছ রপ্তানি হয়েছে। এখন থেকে প্রতিদিনই মাছ যাবে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মাছ রপ্তানি হচ্ছে। রপ্তানির বিপরীতে জমা হওয়া কাগজপত্র দেখে মাছ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একেকটি মাছ এক কেজি ও তার চেয়ে কম ওজনের গেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২