আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে

বিশ্ব শিশু দিবস’ উপলক্ষে কচি কন্ঠের সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ১২:৫৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ১২:৫৩:০২ অপরাহ্ন
বিশ্ব শিশু দিবস’ উপলক্ষে কচি কন্ঠের সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন
ঢাকা, ২৯ সেপ্টেম্বর : আন্তর্জাতিক শিশু সংগঠন কচি কন্ঠের আসর ‘বিশ্ব শিশু দিবস ২০২৪’ এবং ‘বিশ্ব শিশু সপ্তাহ’ উপলক্ষ্যে অক্টোবর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করতে যাচ্ছে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলা এই সংগঠন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। এই বছর কচি কন্ঠের আসর তার ৪৮ বছরের কার্যক্রম উদযাপন করছে, যা শিশুদের উন্নয়নে একটি মাইলফলক।
১৯৯০ সালে জাতিসংঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত World Summit for Children- এ বাংলাদেশ থেকে একমাত্র শিশু সংগঠন কচি কন্ঠের আসর অংশগ্রহণ করে। সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিশু সংগঠক হেমায়েত হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে বিশ্ব শিশুদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
বিশ্ব শিশু দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষ্যে কচি কন্ঠের আসর সপ্তাহব্যাপী আনন্দ র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবাদ সম্মেলন, শিশুদের মাঝে উন্নতমানের খাদ্য বিতরন সহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
প্রথম দিন আগামি ১ অক্টোবর, মঙ্গলবার, সকাল ১০টায় মুকসুদপুরের সূরুপি সালিনা বকসা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ হাজারেরও বেশি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নত মানের খাদ্য পরিবেশন করা হবে। এই উদ্যোগটি স্পন্সর করছে ‘কচি কন্ঠের আসর USA’ এবং ‘চিলড্রেনস ভয়েস’।
এছাড়াও, ৩ অক্টোবর সকাল ১০ টায় ইউনিসেফ, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র দূতাবাসে র‍্যালি ও রোড মার্চ সহকারে শিশু প্রতিনিধি দল তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করবে। ৪ অক্টোবর সকাল ১০ টায় মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিশুদের পক্ষ থেকে একটি বিশেষ স্মারকলিপি পেশ করা হবে এবং সেখানে ক্ষুদে বক্তারা বক্তব্য রাখবে। 
সেই ধারাবাহিকতায়, সংগঠনটি আগামী ৫ অক্টোবর সকাল ১০ টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে শিশু-কিশোরদের নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। জনাব হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (অনুমতির অপেক্ষায়)। ভিন্নধর্মী এই সংবাদ সম্মেলনে ক্ষুদে সাংবাদিকরা নতুন আগামীর বাংলাদেশ গড়ার উপর বিভিন্ন প্রশ্ন করবে। 
আগামী ২০ নভেম্বর, ২০২৪ বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে শিশুদের লেখালেখি ও সৃষ্টিকর্ম নিয়ে ১২০-পৃষ্ঠার মাল্টিকালার নজরকাড়া একটি প্রকাশনা (৫০ হাজার কপি) প্রকাশ করবার উদ্যোগ নিয়েছে কচি কন্ঠের আসর। যেখানে বাংলাদেশ এবং বহির্বিশ্বের বিশিষ্ট শিশু সাহিত্যিক সহ শিশু আন্দলনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তাদের বাণী ও লেখা থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন