আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

নবীগঞ্জের শতবছরের পুরনো মাঠ দখল চেষ্টার অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ০১:২২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ০১:২২:৫৭ অপরাহ্ন
নবীগঞ্জের শতবছরের পুরনো মাঠ দখল চেষ্টার অভিযোগ
হবিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর : নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের পাহাড়ী এলাকায় ডিসি খতিয়ানের একখন্ড সমতল ভূমিতে যুগ যুগ ধরে শিশু কিশোররা খেলাধুলা করে আসছে। কিন্তু এলাকার কতিপয় ভূমি খেকো প্রভাবশালী ব্যাক্তি মাঠটি দখল করার পায়তারায় লিপ্ত হয়েছে। এমনকি প্রশাসনকে ভূল বুঝিয়ে নিজেদের নামে বন্দোবস্তের কাগজ তৈরির চেষ্টা করছে ওই চক্র। এই বিষয়টি জানতে পেরে এলাকায় ক্ষোভের সৃষ্টি
হয়েছে। মাঠ রক্ষায় গ্রামবাসী গণস্বাক্ষর সংগ্রহ করেছেন।
গ্রামের ছাত্র জনতা মাঠ রক্ষায় বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তারা মানববন্ধনসহ আরও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। পানিউমদা গ্রামের কলেজ ছাত্র নাইম আহমদ, দুলা মিয়া, আমারুল ইসলাম, রহিম মিয়া ও সাজন মিয়া বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। এতে তারা উল্লেখ করেন পানিউমদা এলাকার হুড়ার পাড়া, চাতলপাড়া, হরতকিপাড়া, টঙ্গীটিলা, লালটিলা, হালিতলাসহ ওই এলাকার তরুনরা খেলাধুলা করে আসছে। কিন্তু প্রভাবশালীরা মাঠটি গ্রাস করার চেষ্টা চালাচ্ছে। তারা যে কোন মূল্যে মাঠ রক্ষার অঙ্গীকার করেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড, মো. ফরিদুর রহমান জানান, আবেদনটি গুরুত্বদিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জের ইউএনওকে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা