আমেরিকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং

জাতীয় কন্যাশিশু দিবস আজ

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০২:২৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০২:২৪:৪৫ পূর্বাহ্ন
জাতীয় কন্যাশিশু দিবস আজ
ঢাকা, ৩০ সেপ্টেম্বর : আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’।
দিবসটি ঘিরে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপনে অধীনস্ত জেলা ও উপজেলা দপ্তরগুলোকে কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।
একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যার জন্মগ্রহণে খুশি হতে পারত না পিতামাতারা। কারণ, তখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে বৃদ্ধ বয়সের অবলম্বন মনে করা হত। তাই কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি।
তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতামাতার ধারণারও। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা।
আজ কন্যা শিশু দিবসটি ঘিরে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপনে অধীনস্ত জেলা ও উপজেলা দপ্তরগুলোকে কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
উল্লেখ্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত