আমেরিকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

লেক মনরোর কাছে গুলি চালানোর দায়ে হ্যামট্রাম্যাকের যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ১১:৩১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ১১:৩১:১৩ পূর্বাহ্ন
লেক মনরোর কাছে গুলি চালানোর দায়ে হ্যামট্রাম্যাকের যুবক গ্রেপ্তার
মনরো টাউনশিপ, ৩০ সেপ্টেম্বর : মনরো কাউন্টি শেরিফের কর্মকর্তারা রোববার দিবাগত রাতে মনরো লেকের কাছে গুলি চালানোর পর অস্ত্র লঙ্ঘনের অভিযোগে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। 
শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মনরো টাউনশিপের হ্রদের কাছে হাল ও ইস্ট ডানবার সড়কে বন্দুকের গুলির খবর পেয়ে রাত দেড়টার দিকে ডেপুটিদের পাঠানো হয়। ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় একটি ধূসর রঙের টয়োটা রাভ 4 এসইউভি এলাকা ছেড়ে যেতে দেখেছিল। বিবৃতিতে বলা হয়, গাড়িটির ভেতরে পাঁচজন আরোহী ছিলেন। গাড়িতে তল্লাশি চালিয়ে একটি লোডেড গ্লক 9 এমএম হ্যান্ডগান পাওয়া যায়। হ্যান্ডগানটির মালিক ২০ বছর বয়সী হ্যামট্রাম্যাকের বাসিন্দা। তার কাছে গোপন পিস্তলের কোন লাইসেন্স ছিল না। তদন্তে আরও জানা গেছে, ওই ব্যক্তি পানির কাছাকাছি থাকা অবস্থায় ওই এলাকায় অন্তত একটি গুলি চালিয়েছিল। ২০ বছর বয়সী এই যুবককে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করে মনরো কাউন্টি কারাগারে রাখা হয়েছে। মনরোর ফার্স্ট ডিস্ট্রিক্ট কোর্টে আনুষ্ঠানিক বিচারের অপেক্ষায় থাকা সন্দেহভাজনের নাম প্রকাশ করা হচ্ছে না। মনরো কাউন্টি শেরিফের অফিস ইউনিফর্ম সার্ভিসেস ডিভিশনের ডেপুটি অ্যান্ড্রু বস্কি মামলাটি তদন্ত করছেন। এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে (৭৩৪) ২৪০-৭৭২১ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স