আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০১:৪৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০১:৪৪:০৩ পূর্বাহ্ন
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন
আটলান্টিক সিটি, ২ অক্টোবর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে গত  পহেলা অক্টোবর, মংগলবার  রাতে  বাংলাদেশ কমিউনিটি সেন্টারে শেখ হাসিনার  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আব্দুর রফিক, মনিরুজামান মনির, শেখ কামাল মনজু, মুক্তাদির রহমান, বেলালউদদীন, আব্দুর রহিম, রাখাল দাশ, নূর মোহাম্মদ, মোঃ বেলাল হোসেন, সিরাজুল হক, গফুর মিয়া, আহসানুল ইসলাম খান, ঝুলন পাল, মজিবুর রহমান, আবুল কাশেম , মোঃ মাসুম সরকার, সুব্রত চৌধুরী, শাহজাহান ইকবাল, আবদুল গফুর মিয়া, রুহেল মিয়া, কাজী মান্নান  প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেশরত্ন শেখ হাসিনাসহ সারাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা, হয়রানি, হত্যা, জ্বালাও পোড়াও এর প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকল বিভ্রান্তি-মিথ্যাচার-ভীতি অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম, শেখ হাসিনা’র মহান নেতৃত্বেই বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য, লাখো কন্ঠে ধ্বনিত হবে- “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই মামলায় চিন্ময় দাসের জামিন

দুই মামলায় চিন্ময় দাসের জামিন