আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

বৈষম্যহীন শিশু অধিকার আদায়ে কচি কন্ঠের স্মারকলিপি 

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ১২:৩৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ১২:৩৯:২৫ অপরাহ্ন
বৈষম্যহীন শিশু অধিকার আদায়ে কচি কন্ঠের স্মারকলিপি 
ঢাকা, ৩ অক্টোবর : বৈষম্যহীন শিশু অধিকার আদায়ের তাগিদ দিয়ে আন্তর্জাতিক শিশু সংগঠন "কচি কন্ঠের আসর' অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, জাতিসংঘের আঞ্চলিক অফিস, ইউনিসেফ ও আমেরিকার দূতাবাসে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে। ‘বিশ্ব শিশু দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৪’ উপলক্ষে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করতে গিয়ে আজ ৩ অক্টোবর, বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করলো সংগঠনটি।
কচি কণ্ঠের আসরের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি জেনারেল মো. কাইয়ুম খান স্মারকলিপি দেওয়ার আগে ইউনিসেফ কার্যালযের সামনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, 'বাংলাদেশসহ বিশ্বের সকল দেশেই শিশুরা নানাভাবে নির্যাতিত হচ্ছে। বিশেষকরে, যুদ্ধবিদ্ধস্থ দেশগুলোতে শিশুরা বহু নির্যাতনের শিকার হচ্ছে।' 
এর উদাহরণ টানতে গিয়ে তিনি কিছুদিন আগে ঘটে যাওয়া গণঅভ্যুৎথানে অনেক শিশুর আহত ও মৃত্যুর কথা উল্লেখ করেন। এছাড়াও ফিলিস্তিন-ইজারাইল-ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে শিশুদের বিভিন্নভাবে নির্যাতনের কথা বিশ্ব অবগত।
সংগঠনটির প্রতিষ্ঠাতা হেমায়েত হোসেনের বলেন, 'বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এখনও শিশুরা তাদের ন্যায্য ও মৌলিক অধিকার পায়না। এমনকি মৌলিক অধিকারের ক্ষেত্রে বৈষম্য দেখা যায়।' পথশিশুরা সরকারি হাসপাতালগুলোতে তেমন কোন সুযোগ-সুবিধা পায়না বলেও তিনি অভিযোগ তোলেন।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে সংগঠনটির পক্ষ থেকে সকালে ইউনিসেফ র‌্যালি ও রোড মার্চ সহকারে শিশু প্রতিনিধি একটি দল তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে। এরপর সকাল ১১ টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিশুদের পক্ষ থেকে একটি বিশেষ স্মারকলিপি পেশ করা হয়। এরপর দুপুরের মধ্যাহ্ন ভোজের পর জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র দূতাবাসে স্মারকলিপি পেশ করা হয়। এর আগে বৈষম্য-বিরোধী আন্দোলনে নিহত ও আহত শিশুদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্মারকলিপি প্রদানকালে দেশের বিভিন্ন বাংলা মিডিয়াম স্কুল, ইংরেজী মিডিয়াম স্কুল, অটিষ্টিক স্কুল ও মাদ্রাসা থেকে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য স্কুলগুলোর হচ্ছে- ইউসেপ স্কুল, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মাস্তুল স্কুল, কড়াইল স্লাম পথশিশু স্কুল, একাডেমিয়া, মনিপুর স্কুল (আদিবাসী ছাত্র), আল আমীন হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিম খানা এবং ম্যাপেলিফ স্কুল সহ আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তারা তাদের দাবিগুলো উপস্থাপন করে। সেই সঙ্গে তাদের হাতে শোভা পাচ্ছিল  "রাষ্ট্র-সংস্কার দিচ্ছে ডাক-শিশু শ্রম নিপাত যাক', 'শিশুর জন্য সংস্কার-শিক্ষার অধিকার', 'গাজা বাঁচাও ইউক্রেন বাঁচাও -যুদ্ধ থামাও' শীর্ষক  বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড।
উল্লেখ্য, গত ১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় মুকসুদপুরের সূরুপি সালিনা বকসা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ হাজারেরও বেশি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নত মানের খাদ্য পরিবেশন করা হয়। এতে সহযোগিতা করে ‘কচি কন্ঠের আসর ইউএসএ’ এবং ‘চিলড্রেনস ভয়েস’।
শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলা এই সংগঠন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। এই বছর কচি কন্ঠের আসর তার ৪৮ বছরের কার্যক্রম উদযাপন করছে, যা শিশুদের উন্নয়নে একটি মাইলফলক।
১৯৯০ সালে জাতিসংঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামিট ফর চিল্ড্রেন - এ বাংলাদেশ থেকে একমাত্র শিশু সংগঠন কচি কন্ঠের আসর অংশগ্রহণ করে। সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিশু সংগঠক হেমায়েত হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে বিশ্ব শিশুদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
'বিশ্ব শিশু দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৪' উপলক্ষ্যে কচি কন্ঠের আসর সপ্তাহব্যাপী আনন্দ র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবাদ সম্মেলন, শিশুদের মাঝে উন্নতমানের খাদ্য বিতরন সহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর