আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ১২:৫২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ১২:৫২:০৫ অপরাহ্ন
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত
নবীগঞ্জ, অক্টোবর : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর গালিব নুর পেট্রোল পাম্পের সামনে বালু বোঝাই ট্রাক ও পিকআপের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছে। দুর্ঘটনায় চালক আহত হন। বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকায় এ দুর্ঘটনা সংঘটিত হয় । 
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ০৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর গালিব নুর পেট্রোল পাম্পের সামনে ঢাকাগামী বালু ভতি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৫৫৯৪) ও সিলেট গামী পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৮-৭৫৪১) এর সংঘর্ষে পিকআপের হেলপার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাইয়ূম মিয়া (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক রংপুর জেলার শ্রী চন্দন চন্দ্র। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। দুর্ঘটনার খবর পেয়ে সেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।দুর্ঘটনায় কবলিত বালু ভর্তি ট্রাক ও পিকআপ শেরপুর হাইওয়ে থানার পুলিশ জব্দ করেছে। নিহত ও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে থানার এস আই হাসিউল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন