আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০১:১৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ১২:৪৪:২০ পূর্বাহ্ন
বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ
ওয়ারেন, ৩ অক্টোবর : আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস। প্রতিবছরের অক্টোবরের ৩ তারিখ দিবসটি পালিত হয়। বয়ফ্রেন্ড দিবসটির সূচনা কে বা কারা করেছেন তা জানা যায়নি।  ২০১৪ সালে প্রথম বয়ফ্রেন্ড দিবস উদযাপন করা হয়েছিল। কিন্তু দিবসটি জনপ্রিয় হতে শুরু করে ২০১৬ সাল থেকে। বর্তমানে এই দিবসের জনপ্রিয়তা বাড়ছে বিশ্বজুড়ে। 
বয়ফ্রেন্ড হতে পারে খুব কাছের একজন ভালো বন্ধু বা প্রেমিক। সবার জীবনে একজন ভালো বন্ধু বা প্রেমিকের খুব প্রয়োজন। প্রেমিক সেই, যে সবসময় পাশে থাকে, অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়। এমন একজন মানুষের জন্য 'বয়ফ্রেন্ড দিবস' উদযাপন করা যেতেই পারে। তাতে সম্পর্কের বন্ধনটা না হয় আরেকটু মজবুত হবে। আজ তাকে বুঝিয়ে দিতেই পারেন সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।এজন্য কবি রুদ্র গোস্বামী লিখেছিলেন, '...প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়, জেদি মানুষেরা কখনও গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়।'
পৃথিবীর অন্যান্য সুন্দর জিনিসের মধ্যে "ভালোবাসার সম্পর্ক" হল অধিক মধুময়। একটি সম্পর্কে একজন বয়ফ্রেন্ড বা প্রেমিক-ই হয়ে ওঠে মেয়েটির ভালোবাসার মানুষ, ভরসার জায়গা, বেস্ট ফ্রেন্ড।  তাই আজকের দিনটিতে আপনার জীবনে তার ছোট ছোট অবদান মনে করিয়ে ধন্যবাদ জানাতে পারেন। আবার তার হাতে ছোট্ট একটি উপহার তুলে দিতে পারেন। 
সুতরাং, এক্ষেত্রে প্রেমিকদের শুধু প্রেম করলেই হয় না, পাশাপাশি পালন করতে হয় কিছু দায়িত্ব-ও। তাই, আজ এ দিনে ভালো থাকুক প্রতিটি প্রেমিক, বেঁচে থাক ভালবাসা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী