আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ

  • আপলোড সময় : ২২-০৪-২০২৩ ০১:০১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৩ ০১:০১:৫৪ পূর্বাহ্ন
পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ
ঢাকা, ২২ এপ্রিল : পদ্মা সেতুতে বাইক অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও বাইকারদেরকে সকল নির্দেশনা মানার আহবান জানিয়ে লিফলেট বিতরণ ও শান্তি সড়ক সমাবেশ করেছে সেভ দ্য রোড। দুর্ঘটনামুক্ত ঈদযাত্রার প্রত্যাশায় ২১ এপ্রিল সকাল ৮ টা থেকে পদ্মা সেতু মাওয়া প্রান্তে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন মহাসচিব শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক. আল আমিন মুন্না প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, গত ৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে বাইক লেন ও পদ্মাসেতুতে বাইক চলাচলের অনুমোদনের দাবিতে বাইক র‌্যালী ও সমাবেশের পর যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুতে বাইক চলাচলের অনুমোদন দেয়ায় বাইকাররা খুশি হয়েছে। ছাত্র-যুব-জনতার পথবন্ধু সেভ দ্য রোড অনতিবিলম্বে বাইকলেন কার্যকরের পাশাপাশি সিসিটিভি ও ৫ কিলোমিটার পরপর পুলিশ বুথ স্থাপনের দাবি জানাচ্ছে। এই দাবি কার্যকর হলে সড়কপথ দুর্ঘটনা অনেক কমে আসবে। সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বলেন, ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত রাখতে সারাদেশে সেভ দ্য রোড সচেতনতা, গবেষণা ও স্বেচ্ছাসেবা করছে। ১৫ বছর ধরে রেল- নৌ-আকাশ ও সড়কপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত সেভ দ্য রোড-এর সাথে সারাদেশে সাধারণ মানুষ সংযুক্ত হচ্ছে। আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সবাই সততার সাথে দায়িত্ব পালন করলে সকল পথ দুর্ঘটনামুক্ত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ